|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তারেক রহমানের সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ পিএম
১৫২ পঠিত
তারেক রহমানের সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অতীতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল না জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও যুগোপযোগী করার মাধ্যমে আলেম সমাজকে স্বকীয় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই। শুক্রবার (৩০ অ...

অতীতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল না জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও যুগোপযোগী করার মাধ্যমে আলেম সমাজকে স্বকীয় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি আল-জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক সভার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার প্রতি মাসে লাখ লাখ বাবা-মা’হীন শিক্ষার্থীর ভরণপোষণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষার প্রসারে ক্যাপিটেশন গ্রান্টের আওতায় দ্বীনি শিক্ষা খাতে আরও এক লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত করা হবে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, মীর গ্রুপের চেয়ারম্যান এমএ সালাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক আহমদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ইদ্রিস মিয়া, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী সামশুল আলম রোটারী ক্লাব অব চট্টগ্রাম সিটির সভাপতি রোটারিয়ান নাজমুল হক।

সূত্র: কালবেলা