ফুলটি তেমন নজরকাড়া নয়, তবু ঘ্রাণ ছড়িয়ে থমকে দেয় পথিককে
গণমাধ্যম ডেক্স
সন্ধ্যা নামছে ধীরে। চারদিকে শান্ত নীরবতা। পথ চলতে হঠাৎ নাকে এসে লাগে তীব্র মিষ্টি ও ঝাঁজালো এক গন্ধ, থমকে দেয় পথিককে। রাত যত বাড়ে, গন্ধ তত তীব্র আর মাদকতাময় হয়ে ওঠে। হেমন্তের এই সময়ে ছাতিমগাছের ডালে ডালে এখন সবুজাভ-সাদা ফুলের প্রাচুর্য।
ফুলটি দেখতে তেমন নজরকাড়া নয়। তবে একসঙ্গে অনেক ফুল ফুটে থাকলে ভালো লাগে। হেমন্তে ফুলের এমন প্রাচুর্য অন্যান্য গাছে কমই দেখা যায়। হাওয়ায় ফুল ও পাতা দোলে, শিশিরভেজা ঘাসের ওপর ঝরে পড়ে ফুল।
অনলাইনে চুরি শিখে ৭০ লাখ রুপির মালিক

গত বুধবার এক স্কুলশিক্ষিকা জানান, গ্রামের বাড়ি থেকে সন্ধ্যার পর শহরে ফেরার পথে তিনি ‘ছাতনি’ (ছাতিমের স্থানীয় নাম) ফুলের গন্ধ পেয়েছেন। তাঁর ভাষ্য, মৌলভীবাজার-কুলাউড়া সড়কের অন্তত দুটি জায়গায় তিনি ছাতিম ফুটতে দেখেছেন।
পরদিন বৃহস্পতিবার সকালে ওই সড়কের চাঁদনীঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে পাশাপাশি দুটি ছাতিমগাছ। আশপাশে ফুলের গন্ধ। একটি গাছ তুলনামূলক কম বয়সী, তবে ফুল ফুটেছে প্রচুর। আগের রাতের বৃষ্টিতে ভেজা ফুলগুলো আরও স্নিগ্ধ দেখাচ্ছিল। অন্য গাছটি বেশ বয়স্ক। ছাতার মতো থরে থরে সাজানো শাখা-প্রশাখায় অসংখ্য ফুল। গাছটির নিচে টিনের চালে জমে আছে ঝরা ফুল।
শিল্প-সাহিত্যেও হেমন্ত ও ছাতিম জড়িয়ে আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ উপন্যাসে ধনঝরি পাহাড়ে হেমন্তের শুরুতে ছাতিম ফোটার সুবাসের বর্ণনা আছে। তিনি লিখেছেন, ‘কিছুদূর উঠতেই কিসের মধুর সুবাসে মনপ্রাণ মাতিয়া উঠিল। গন্ধটা অত্যন্ত পরিচিত...চারিদিকে চাহিয়া দেখি ধনঝরি পাহাড়ে যে এত ছাতিম গাছ আছে তাহা পূর্বে লক্ষ্য করি নাই। এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে, তাহারই সুবাস।’
নিসর্গবিদ দ্বিজেন শর্মা তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বইয়ে লিখেছেন, ছাতিমই বোধ হয় একমাত্র বৃক্ষ যে হেমন্তের অঙ্গনে দাঁড়িয়ে প্রস্ফুটন আর সুগন্ধের প্লাবনে এই দুরন্ত শীতকে অভ্যর্থনা জানায়। প্রস্ফুটনের এমন অবারিত উচ্ছ্বাস এবং দূরবাহী প্রবল উগ্র গন্ধের ঐশ্বর্য আর কোনো হৈমন্তী তরুরই নেই।
ছাতিমের সংস্কৃত নাম সপ্তপর্ণী। গাছটি চিরহরিৎ, আকৃতির পাশাপাশি ছায়ার জন্যও সমাদৃত। এর ডালপালা ছড়ানোর ভঙ্গি কয়েকটি জোড়া দেওয়া ছাতার মতো। ফুল অনুজ্জ্বল, সবুজাভ-সাদা। ফল সরু ও লম্বা, বীজ রোমশ, বাতাসে ভাসে। বীজ থেকে সহজেই চারা জন্মে, বৃদ্ধিও দ্রুত। কাঠ তেমন ভালো না হলেও সাধারণ আসবাবে ব্যবহার করা যায়। ছাল ও আঠা ভেষজ গুণসম্পন্ন। ছাতিম ফুলের নিচের অংশ নলাকৃতির এবং ফুলের পাঁচটি পাপড়ি বাঁকানো। ছাতিমের ফল সরু লম্বা এবং ফুলের মতোই অজস্র সংখ্যায় সারা গাছে ছড়ানো থাকে।

আগে পথেঘাটে, বাড়ির আঙিনায় ছাতিম চোখে পড়ত। নানা কারণে এখন গাছটি আগের মতো দেখা যায় না। তবু হাওয়ায় ভেসে আসা বীজ থেকে যে কটি গাছ বেড়ে উঠেছে, ফুলের সুগন্ধে সেগুলো নিজেদের অবস্থান জানান দেয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদুল হক
অর্থনীতি -
২
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
জাতীয় -
৩
ঢাকায় ৮ অঞ্চলে চলবে ৮ রঙের ই-রিকশা: মীর শাহে আলম
জাতীয় -
৪
বিমানবন্দরে লাগেজ দেরিতে এলে কী করবেন? জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ
জাতীয় -
৫
ভবিষ্যতে মানুষ গর্ব করে বলবে, আমরা বিএনপি আমলে পাস করেছি : রেজাউল করিম রনি
জাতীয় -
৬
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন
জাতীয় -
৭
অনলাইনে চুরি শিখে ৭০ লাখ রুপির মালিক
জাতীয় -
৮
দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা
জাতীয় -
৯
কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প
জাতীয় -
১০
সরকার পরিবর্তনের সঙ্গে শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয় কেন?
জাতীয় -
১১
সৌদি রুটে ১৬৫ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
জাতীয় -
১২
ডিসেম্বরের আগে ডেঙ্গু পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম
জাতীয় -
১৩
চার মাসে রফতানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
অর্থনীতি -
১৪
মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা সার জব্দ, আটক ৮
জাতীয় -
১৫
হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন