মিরপুরে পুলিশের গাড়িতে আগুন
গণমাধ্যম ডেক্স
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় মিরপুর ১১ মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।
এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বরের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাদের সড়ক থেকে সরে যেতে পুলিশ বারবার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা অবরোধ অব্যাহত রাখেন।
একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন শ্রমিকরা। জবাবে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির পর দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপর সংঘর্ষ থামে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন
জাতীয় -
২
ফ্লাভিও বলসোনারোর যুক্তরাষ্ট্রে পালাতে সহায়তা করেনি ট্রাম্প প্রশাসন: রুবিও
জাতীয় -
৩
বাবুপুর গ্রামবাসীর উদ্যোগের পাশে প্রধানমন্ত্রী, মাঠ সম্প্রসারণে সাড়ে ৪ কোটি বরাদ্দ
জাতীয় -
৪
ভারত সিরিজ জয়ের পর টানা সাফল্য তুলে থামল নিউজিল্যান্ড
জাতীয় -
৫
পেটে খাবার ছিল না, পায়ে ছিল না জুতা, সেই ছেলে আজ রিয়াল মাদ্রিদের তারকা
জাতীয় -
৬
মাদারীপুরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর
জাতীয় -
৭
সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’
জাতীয় -
৮
সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলে গ্রেফতার করবে পুলিশ: ডিআইজি
সারাবাংলা -
৯
বর্জ্য সংগ্রহকারী গাড়ি যেন দূষণের উৎস না হয়: ডিএসসিসি প্রশাসক
জাতীয় -
১০
রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
জাতীয় -
১১
কলমাকান্দায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, হেফাজতে ২
জাতীয় -
১২
আগামী গ্রীষ্মে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী
জাতীয় -
১৩
‘মানিক পশারী একজন স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিলেন’
জাতীয় -
১৪
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় -
১৫
চারে চার হোঁচট বাংলাদেশের, ওঠা হল না সেমিতে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন