তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটনের আহ্বান রাওয়ার
গণমাধ্যম ডেক্স
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় ‘আসল সত্য’ উদঘাটনের আহ্বান জানিয়েছে বাংলাদেশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কল্যাণমূলক সংগঠন রাওয়া। সংস্থার নেতারা মনে করেন, তদন্ত সংশ্লিষ্টরা খুব দ্রুত সত্য উদঘাটন করবেন। তাহসিফের পরিবারকে সব প্রকার সহযোগিতা দেওয়ার কথাও বলছে সংস্থাটি।
শনিবার (৩১ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাত করেছেন রাওয়ার নেতারা।
দুপুরে সেখান থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম সংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাহসিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন।
তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি এ ঘটনায় করণীয়র বিষয়ে তাদের কোনো সহায়তা লাগবে কিনা জানতে চেয়েছি।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথা হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, এই অবস্থার মধ্যে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো করতে পারে না। আমরা তার কাছে জিজ্ঞাসা করেছি কি কি করার আছে, আমরা কী ধরণের সাহায্য করতে পারি। উনি আমাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এটার অনুসন্ধান করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ তারা অনুসন্ধান করছেন।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসারদের কাছে তাহসিফের মৃত্যুকে কষ্টকর মন্তব্য করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমরা আশা করি খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং ব্যবস্থা নিবেন।
দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্ত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
একইসঙ্গে রাওয়ার তরফে তাহসিফের শোক সন্তপ্ত পরিবারের পাশে থেকে সব প্রকার সহযোগিতা দেওয়ার কথা বলেছেন তিনি।
আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখব, মনিটর করব, কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং যারা ধরা পড়বে তাদের বিচার চাই।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদুল হক
অর্থনীতি -
২
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
জাতীয় -
৩
ঢাকায় ৮ অঞ্চলে চলবে ৮ রঙের ই-রিকশা: মীর শাহে আলম
জাতীয় -
৪
বিমানবন্দরে লাগেজ দেরিতে এলে কী করবেন? জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ
জাতীয় -
৫
ভবিষ্যতে মানুষ গর্ব করে বলবে, আমরা বিএনপি আমলে পাস করেছি : রেজাউল করিম রনি
জাতীয় -
৬
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন
জাতীয় -
৭
অনলাইনে চুরি শিখে ৭০ লাখ রুপির মালিক
জাতীয় -
৮
দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা
জাতীয় -
৯
কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প
জাতীয় -
১০
সরকার পরিবর্তনের সঙ্গে শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয় কেন?
জাতীয় -
১১
সৌদি রুটে ১৬৫ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
জাতীয় -
১২
ডিসেম্বরের আগে ডেঙ্গু পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম
জাতীয় -
১৩
চার মাসে রফতানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
অর্থনীতি -
১৪
মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা সার জব্দ, আটক ৮
জাতীয় -
১৫
হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন