|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ব্র্যাক ব্যাংকের নতুন সেবা ওমনিচ্যানেল ব্যাংকিং, সহজেই সেবা পাবেন গ্রাহকেরা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ এএম
৩২০ পঠিত
ব্র্যাক ব্যাংকের নতুন সেবা ওমনিচ্যানেল ব্যাংকিং, সহজেই সেবা পাবেন গ্রাহকেরা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সন্ধ্যা কিংবা রাতে আপনি সিদ্ধান্ত নিলেন একটা ক্রেডিট কার্ড নেবেন। কিন্তু তখন ব্যাংকিংয়ের সময় শেষ হয়ে গেছে।

সন্ধ্যা কিংবা রাতে আপনি সিদ্ধান্ত নিলেন একটা ক্রেডিট কার্ড নেবেন। কিন্তু তখন ব্যাংকিংয়ের সময় শেষ হয়ে গেছে। তবে আপনি ক্রেডিট কার্ড নেওয়ার কাজ শুরু করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের কল সেন্টার ১৬২২১–এ ফোন করে কার্ড নেওয়ার আগ্রহের বিষয়টি জানাতে হবে। পুরো বিষয়টি ব্যাখ্যা করতে না পারলে পরের দিন সকালে আপনার সঙ্গে ব্যাংকের একজন কর্মকর্তা যোগাযোগ করবেন। আগের মতো শুরু থেকে নিজের নাম–পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না। আপনি যোগ্য হলে আপনার হাতে কার্ড তুলে দেওয়া বা চাহিদামতো সেবা না দেওয়া পর্যন্ত তাঁকে (ওই কর্মকর্তা) দায়িত্ব পালন করতে হবে।

ব্র্যাক ব্যাংকে গ্রাহকের চাহিদামতো ব্যাংকিং সেবা পাওয়ার বিষয়টি চালু হয়েছে। এতে মানুষ আরও ব্যাংকমুখী হবেন বলে আশা করছে ব্যাংকটি। গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক ব্যাংকিং সেবার নাম দেওয়া হয়েছে ওমনিচ্যানেল ব্যাংকিং। এটি বাংলাদেশে প্রথম বলে দাবি করছে ব্যাংকটি।

আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এই মডেলে ব্যাংকের শাখা–উপশাখা, কল সেন্টার ও ডিজিটাল চ্যানেলকে একটি সমন্বিত সার্ভিস ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে। গ্রাহকেরা এখন যেকোনো একটি চ্যানেলে তাঁদের ব্যাংকিং শুরু করে কোনো ঝামেলা ছাড়াই অন্য যেকোনো চ্যানেলে তা চালিয়ে যেতে বা শেষ করতে পারবেন।

অর্থাৎ আগের ধাপের কাজ নতুন করে শুরু করার কোনো প্রয়োজন হবে না, যা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজ, গতিশীল ও সুবিধাজনক করে তুলবে। এর ফলে গ্রাহকেরা এখন আরও নিরবচ্ছিন্ন, ধারাবাহিক ও ব্যক্তিগত পর্যায়ে ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত এমডি ও এসএমই বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি মো. মাহীযুল ইসলাম ও শেখ মোহাম্মদ আশফাক।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, নতুন সেবা চালুর ফলে একজন গ্রাহককে সেবার জন্য বারবার ব্যাংকে আসা, ডিজিটাল মাধ্যমে আবেদন ও কল সেন্টারে যোগাযোগ করতে হবে না। বারবার একই প্রশ্ন করা হবে না। একবার যোগাযোগ করেই উপযুক্ত হলে ব্যাংক সেবার দিকে চলে যাবে। এ জন্য ব্যাংকের সব বিভাগকে প্রস্তুত করা হয়েছে।

মেহেরিয়ার এম হাসান আরও বলেন, ‘দেশের ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে আছেন। তাঁদের বাইরে রেখে অর্থনীতির উন্নয়ন করা যাবে না। আমাদের এই সেবার অন্যতম লক্ষ্য তাঁদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা।’

মেহেরিয়ার এম হাসান বলেন, ‘আমরা দেখেছি, ১০ জন গ্রাহক ব্যাংকে এলে দুজন সেবা নিতে পারেন। বিভিন্ন কারণে আটজনই সেবা না নিয়ে ফিরে যান। নতুন সেবায় সব গ্রাহকের আর্থিক লেনদেন পর্যালোচনা করে সেবা দেওয়া হবে।’

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা শুধু আর্থিকভাবে লাভবান নয়, সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে যাচ্ছি। প্রায় আড়াই লাখ মানুষের জীবনমান উন্নত করতে ভূমিকা রেখেছি।’

অনুষ্ঠানে জানানো হয়, এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের একটি কৌশলগত পরিবর্তনের প্রতিফলন। যেখানে ব্যাংকটি সাধারণ ট্রানজেকশনভিত্তিক ব্যাংকিং থেকে বেরিয়ে সম্পর্কের ভিত্তির ব্যাংকিংয়ের ওপর জোর দিচ্ছে। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও ব্যাংক প্রতিনিধির সহায়তার সমন্বয়ে গ্রাহকদের প্রয়োজন আরও ভালোভাবে বোঝা এবং সে অনুযায়ী সেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সব চ্যানেলে গ্রাহক তথ্য ও সেবার প্রক্রিয়াকে যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংকে আরও বেশি গ্রাহককেন্দ্রিক, সহজলভ্য এবং ব্যক্তিচাহিদা উপযোগী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই নতুন ব্যবস্থার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যেকোনো মাধ্যমে গ্রাহকের তথ্য ও পূর্ববর্তী যোগাযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। এর ফলে ব্যাংকের সেবাপ্রদানকারী কর্মকর্তারা গ্রাহকের আগের কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারবেন এবং গ্রাহকদের আরও নিখুঁত ও দ্রুত সেবা দিতে পারবেন।

সূত্র: প্রথম আলো