|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ম্যানসিটির ঘরের মাঠে ব্রাইটনের ১-০ গোলের চমক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম
২৯২ পঠিত
ম্যানসিটির ঘরের মাঠে ব্রাইটনের ১-০ গোলের চমক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিয়েছে ব্রাইটন। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র ২ পয়েন্টে নিয়ে এসেছে তারা। ইতিহাসে প্রথমবারের মতো সিটির মাঠে অ্যাওয়ে ম্যাচে জয়ের স্বাদ পেল তৃতীয় স্থানে থাকা ব্রাইটন। ১৮তম প্রচেষ্টায় পাওয়া...
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিয়েছে ব্রাইটন। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র ২ পয়েন্টে নিয়ে এসেছে তারা। ইতিহাসে প্রথমবারের মতো সিটির মাঠে অ্যাওয়ে ম্যাচে জয়ের স্বাদ পেল তৃতীয় স্থানে থাকা ব্রাইটন। ১৮তম প্রচেষ্টায় পাওয়া এই জয় তাদের শিরোপা জয়ের স্বপ্নকে আরও জোরালো করেছে। ‘সিগালস’ খ্যাত ব্রাইটন কখনো কোনো বড় ট্রফি জেতেনি, তবে চলতি মৌসুমে ইতোমধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শিরোপা জয়ের দাবি জোরালোভাবে জানান দিয়েছে। গত বুধবার লিগ কাপে সিটির কাছে টাইব্রেকারে হারের প্রতিশোধ নিয়েছে ফাবিয়ান হুরজেলের দল। ইতিহাদ স্টেডিয়ামে দুইবার এগিয়ে যাওয়ার পরও ম্যাচ হারায় তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রাইটন কোচ হুরজেলের। তবে এবার ইয়াসিন আয়ারির ১১ মিনিটের গোলে পাওয়া সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখল তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে সিটির একের পর এক আক্রমণ রুখে দিতে দারুণ ভূমিকা রাখেন ব্রাইটন গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। অবশ্য এই ঐতিহাসিক জয় সম্পূর্ণ মেধার জোরেই অর্জন করেছে অতিথিরা। এমনকি ম্যাচের শেষ দিকে জ্যাক হিনশেলউডের নেওয়া শট জালের পাশ দিয়ে চলে না গেলে ব্যবধান আরও বাড়াতে পারত তারা। পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে এনজো মারেস্কা যেভাবে প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন, তাতে লিগের প্রথম সাত ম্যাচেই জয় পেয়েছিল সিটি। তবে ১০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা ভালো করেই জানে, প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভাঙার ১০০টিরও বেশি অভিযোগের রায়ের বিরুদ্ধে সফলভাবে আপিল করতে না পারলে চলতি মৌসুমে মাঠে তাদের এই পারফরম্যান্সের কোনো মূল্যই থাকবে না। সিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে, কিন্তু রায় বহাল থাকলে তাদের বড় ধরনের পয়েন্ট কাটার পাশাপাশি শীর্ষ লিগ থেকে অবনমনের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। মারেসকার দলের এই হারের ফলে রোববার লিভারপুলের মাঠে কেবল হার এড়াতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ থাকছে আর্সেনালের সামনে।

সূত্র: কালবেলা