|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাগমারায় উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:৪৯ পিএম
২২৯ পঠিত
বাগমারায় উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা বাজারের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাদের আটক করে। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন (৫৮), ও উত্তর একডালা...
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা বাজারের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাদের আটক করে। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন (৫৮), ও উত্তর একডালা মহল্লার আওয়ামী লীগ কর্মী আজাদ রহমান (৫০)। এ সংবাদ লেখা পর্যন্ত আটকদের থানা হাজতে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন একটি বেসরকারি অনলাইন মিডিয়াতে বক্তব্য দিয়েছিলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে দেশ পরিচালনার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেন তিনি। তার বক্তব্যটি নেট দুনিয়ায় ভাইরাল হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুন রশিদ মামুন ও আওয়ামী লীগ কর্মী ফল ব্যবসায়ী আজাদ রহমানকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলেও তারা ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলায় জড়িত ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির সোপর্দ করা হবে বলে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, তারা এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছে। কয়েকদিন আগে আটক ব্যক্তিরা একটি অনলাইন মিডিয়াতে বক্তব্য দিয়ে আলোচনায় আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে তাদের আটক করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স