|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফ্যামিলি কার্ডের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে: এমপি কিরন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:০৫ পিএম
২২৯ পঠিত
ফ্যামিলি কার্ডের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে: এমপি কিরন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরন বলেছেন, ‎ফ্যামিলি কার্ডের সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। সরকারের এ উদ্যোগের সুফল পর্যায়ক্রমে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জরিপ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নি...

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরন বলেছেন, ‎ফ্যামিলি কার্ডের সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। সরকারের এ উদ্যোগের সুফল পর্যায়ক্রমে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জরিপ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্ভুলভাবে তথ্য সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।

‎শনিবার (৩১ অক্টোবর) সকালে সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের লক্ষ্যে খানা জরিপ কাজের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‎
‎সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সাধারণ ও অসচ্ছল পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য জরিপ কার্যক্রম নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা জরুরি। সরকার যে প্রতিনিধি দল নিয়োগ দিয়েছে, তারা মাঠপর্যায়ে প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করে সঠিক তথ্য সংগ্রহ করবেন বলে আশা করি। 

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যেন রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত প্রভাবের কারণে সুবিধা থেকে বঞ্চিত না হন, আবার অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সেদিকেও নজর রাখতে হবে। এ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
‎
‎সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জিসান বালা বলেন, সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যে প্রতিনিধি দল নিয়োগ দিয়েছে, তাদের মাধ্যমে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য উঠে আসবে বলে আমরা আশাবাদী। জরিপ কার্যক্রমে প্রকৃত উপকারভোগীদের তথ্য যথাযথভাবে সংগ্রহ করা হলে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করা সহজ হবে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা তথ্য গোপন না করে স্বচ্ছতার সঙ্গে জরিপ কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন। 

তিনি আরও বলেন, যারা তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন, তাদের সবাইকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিক। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভেদরগঞ্জের আওতাধীন চরসেনসাস ও সখিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির খানা তথ্য সংগ্রহের নিমিত্তে এ জরিপ কার্যক্রমের আয়োজন করা হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মুজারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ সরদার, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জিসান বালা, বর্তমান সভাপতি বিএম কবির, সাধারণ সম্পাদক তাসিন সরদার ও সাংগঠনিক সম্পাদক তাজবির সরদার।

সূত্র: নতুন আরএসএস সোর্স