ফ্লাভিও বলসোনারোর যুক্তরাষ্ট্রে পালাতে সহায়তা করেনি ট্রাম্প প্রশাসন: রুবিও
গণমাধ্যম ডেক্স
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ফ্লাভিও বলসোনারোকে পালাতে ট্রাম্প প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সেখানে বিশ্বের বৃহৎ ২০ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর কূটনীতিকদের বৈঠক চলছিল। খবর আল জাজিরার।
রুবিও বলেন, আমরা কোনো কিছুতেই সহায়তা করিনি। আমরা জানতে পেরেছি, তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এর আগে তার ভিসা ছিল এবং প্রেসিডেন্ট তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা
তিনি আরও বলেন, বলসোনারোর ব্রাজিল ছাড়ার কোনো পদক্ষেপে মার্কিন সরকার সরাসরি জড়িত ছিল না।
গত ২৫ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন ফ্লাভিও বলসোনারো। ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে পৌঁছান তিনি। এর আগের দিন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বলসোনারো ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে।
ব্রাজিলে দুর্নীতি, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগে তদন্তের মুখে রয়েছেন ফ্লাভিও। দেশ ছাড়ার আগে তাকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশের আশঙ্কা ছিল, তিনি দেশ ছেড়ে পালাতে পারেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বলসোনারো যুক্তরাষ্ট্রে যত দিন ইচ্ছা থাকতে পারবেন। শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, বলসোনারোর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক বিবেচনায় বিশেষ প্রবেশ অনুমতি বা ‘হিউম্যানিটারিয়ান প্যারোল’-এর আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বলসোনারো। এ ধরনের অনুমতির মেয়াদ সাধারণত এক বছর।
নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ভোটে কারচুপির অভিযোগ করেছেন বলসোনারো। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের প্রকৃত নেতা বলেও দাবি করেছেন।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপড়েনের আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
আন্তর্জাতিক -
২
টানা পাঁচ মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে, বাড়ছে ডলারের দাম
জাতীয় -
৩
এইচএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ পেয়েছেন তামযীদ, যে নিয়ম মেনে পড়তেন
জাতীয় -
৪
কোয়ান্টাম জগৎ: যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠি
জাতীয় -
৫
৫৯ শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মাত্র ৪, পাস করেননি কেউ
জাতীয় -
৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে দোহায় চলছে তৃতীয় দিনের আলোচনা
জাতীয় -
৭
শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব
জাতীয় -
৮
শাহরুখের ‘মান্নাত’, অমিতাভের ‘জলসা’! বলিউডের সবচেয়ে দামি বাড়ি কার?
লাইফস্টাইল -
৯
সাজেকে আজও দুই ঘণ্টা ধরে চলছে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
সারাবাংলা -
১০
৫৫০ শয্যার অবকাঠামোয় চলছে ১২০০ শয্যার হাসপাতাল, সংকট কাটাতে বড় উদ্যোগ
জাতীয় -
১১
চোর সন্দেহে যুবককে মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল আরেক যুবকের
জাতীয় -
১২
সেইফার্ট-ফিলিপসের ঝড়ে উড়ে গেল ভারত
জাতীয় -
১৩
দুর্নীতির মামলায় দণ্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে
জাতীয় -
১৪
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, বাদ পড়েছেন কেউ কেউ
জাতীয় -
১৫
মাঠের জন্য আরও জমি কিনতে সাড়ে ৪ কোটি টাকা দিচ্ছে সরকার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন