|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলাদেশ ও মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ পিএম
২৩৫ পঠিত
বাংলাদেশ ও মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে।  রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিম...

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। 

রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়।

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।

মহড়ার মূল লক্ষ্য বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানো। এ জন্য দুই দেশের বিমান বাহিনীর সদস্যরা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করবেন।

মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনা মোকাবিলায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ হবে।

এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি পেশাগত জ্ঞান ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ে গুরুত্ব দেওয়া হচ্ছে এ মহড়ায়। বিশেষ করে সি-১৩০ বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পদ্ধতির উন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বাড়ানোর বিষয়েও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স