|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করে এমপি, এটা এমপির দায়িত্ব’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
১৬৯ পঠিত
‘মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করে এমপি, এটা এমপির দায়িত্ব’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, ‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যেতে পারবেন না। মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করে এমপি। এটা এমপির দায়িত্ব।’   শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত যুবদলের ৪৮...
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, ‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যেতে পারবেন না। মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করে এমপি। এটা এমপির দায়িত্ব।’   শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ছোটনকে তিনি প্রশ্ন করেন, ‘কে করবে (কে নির্বাচিত করবে)?’ এ সময় ছোটন মাথা নেড়ে তার কথার সমর্থন জানান। পরে মোবাশ্বের আলম ভূঁইয়া আরও বলেন, ‘এমপি নির্বাচিত করবেন, এমপি মনোনয়ন দেবেন। তবে মনোনয়ন এমপি এককভাবে দেবেন না। স্ব-স্ব ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে কানা-আন্ধা যারে দিব, সেই যোগ্য। কোনো আওয়াজ করা যাবে না। এমপি সিদ্ধান্ত দিছে, এটাই তার যোগ্যতা।’  তিনি আরও বলেন, ‘মাজহারকে (মাজহারুল ইসলাম ছুপু) মান্দ্রা বাজারে বলে দিয়েছি, ৫২ মাস গ্রুপিং করবা, এটার পরিণতি ভালো হবে না। এখনো বলছি, আসো আমার পাশে এসো। আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রাখবেন, তুমি কী পদ পাবা, না পাবা। কিন্তু গ্রুপিং করতে আসবা না।’ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ছোট নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার বাহার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মমিনসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স