|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আমাদের যুবক ভাইয়েরা তোমরা নেশা থেকে বিরত থাক: শেখ মো. আব্দুল্লাহ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
৪৩০ পঠিত
আমাদের যুবক ভাইয়েরা তোমরা নেশা থেকে বিরত থাক: শেখ মো. আব্দুল্লাহ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মুন্সীগঞ্জ-১ সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, নেশামুক্ত বাংলাদেশ গড়তে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মুন্সীগঞ্জ গড়ে তুলতে হবে। আমাদের যুবক ভাইয়েরা, তোমরা নেশার থেকে বিরত থাক। যদি যুবসমাজকে ভালো রাখা যায়, তাহলে সবাই শান্তিতে বসবাস করতে পারবেন। রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবসে শ্রীনগর উপজেলায়...
মুন্সীগঞ্জ-১ সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, নেশামুক্ত বাংলাদেশ গড়তে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মুন্সীগঞ্জ গড়ে তুলতে হবে। আমাদের যুবক ভাইয়েরা, তোমরা নেশার থেকে বিরত থাক। যদি যুবসমাজকে ভালো রাখা যায়, তাহলে সবাই শান্তিতে বসবাস করতে পারবেন। রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবসে শ্রীনগর উপজেলায় অডিটরিয়াম আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ মো. আব্দুল্লাহ আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর এসময় গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স