গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট
গণমাধ্যম ডেক্স
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়।
সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসেন। এ সময় শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুরের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার আশপাশের শিল্পকারখানাগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিক্ষোভের জেরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক এলাকাতেও।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শ্রীলঙ্কাকে ছাড়িয়ে র্যাংকিংয়ে আফগানিস্তানের নতুন ইতিহাস
জাতীয় -
২
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
জাতীয় -
৩
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী
জাতীয় -
৪
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত
জাতীয় -
৫
সেন্টমার্টিন ভ্রমণে নতুন বাধা, পর্যটকদের দ্বীপে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা
জাতীয় -
৬
ইয়াহিয়া খান পারেনি, তোমরা কী ঠেকাবে: আখতারুজ্জামান
জাতীয় -
৭
৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার
জাতীয় -
৮
ধলপুরে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ, নজরদারি জোরদার
জাতীয় -
৯
২৮ বছর ধরে হেঁটে বিশ্বভ্রমণ শেষে মায়ের কাছে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রী
জাতীয় -
১০
ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ার ছোবল, ক্ষুব্ধ সিঙ্গাপুর-মালয়েশিয়া
জাতীয় -
১১
জীবনসঙ্গীর খোঁজে বিনামূল্যে বিশ্বের সবচেয়ে সুখী দেশে ভ্রমণ করার সুযোগ, ঘনিয়ে আসছে আবেদনের শেষ দিন
জাতীয় -
১২
দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
জাতীয় -
১৩
নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে
জাতীয় -
১৪
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়
জাতীয় -
১৫
‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন