শিশু শিক্ষার্থীদের ওপর এআইয়ের প্রভাব নিয়ে গুগল সিইওকে ৯ প্রশ্ন
গণমাধ্যম ডেক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় গুগল। তবে শিশুদের মানসিক স্বাস্থ্য ও শিক্ষার ওপর এআইয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দুই সিনেটর। এ বিষয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের কাছে নয়টি প্রশ্নের জবাব চেয়েছেন তাঁরা। ২ নভেম্বরের মধ্যে এসব প্রশ্নের উত্তর দিতে গুগলকে সময়সীমা বেঁধে দিয়েছেন সিনেটররা।
সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ও জশ হাওলি সম্প্রতি সুন্দর পিচাইকে একটি চিঠি পাঠান। চিঠিতে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে গুগলের এআই প্রযুক্তির ব্যবহার এবং শিশুদের মানসিক স্বাস্থ্য ও শিক্ষার বিকাশে এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে চান।
সুন্দর পিচাইয়ের কাছে ৯ প্রশ্ন-
টাইগারের পর এবার নিশানায় তুষার?
চিঠিতে গুগলের কাছে ৯টি বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন দুই সিনেটর। প্রশ্নগুলো হলো-
১. শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর জেমিনাই, এআই ওভারভিউ, এআই মোডসহ গুগলের অন্যান্য এআই পণ্যের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে প্রতিষ্ঠানটি কী ধরনের গবেষণা করেছে? এসব গবেষণার ফলাফল কী?
২. শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত ডিভাইসে গুগল কেন এআই সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু রাখছে? কোনো কোনো ক্ষেত্রে এসব সুবিধা বন্ধ করার সুযোগও কেন রাখা হয়নি?
৩. শিক্ষার্থীদের পড়াশোনা বা মানসিক স্বাস্থ্যের ওপর এআইয়ের নির্ভরশীলতার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক কিংবা অভিভাবকেরা গুগলের কাছে কোনো উদ্বেগ জানিয়েছেন কি না? জানিয়ে থাকলে, সেসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির পদক্ষেপ কী?
৪. গুগলের এআই পণ্যের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন উদ্বেগ জানানো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কী ধরনের সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি?
৫. শিক্ষাপ্রতিষ্ঠানে এআইয়ের ব্যবহার বাড়াতে গুগল কী কী প্রচারমূলক কর্মসূচি বা উদ্যোগ নিয়েছে? এসব কর্মসূচিতে কত অর্থ ব্যয় করা হয়েছে?
৬. গুগলের এআই প্রযুক্তি ব্যবহারকারী শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসক ও শিক্ষকদের জন্য কী ধরনের নির্দেশনা বা সহায়ক উপকরণ দেওয়া হয়েছে? বিশেষ করে এআইয়ের যথাযথ ব্যবহার এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা সুরক্ষায় কী ব্যবস্থা রয়েছে?
৭. গুগলের শ্রেণিকক্ষভিত্তিক এআই প্রযুক্তি ব্যবহারের কারণে কোনো শিশু ক্ষতিকর আচরণে উৎসাহিত হয়েছে কি না, তা জানতে চেয়েছেন সিনেটররা। এ ছাড়া আত্মহত্যা বা নিজের ক্ষতি করার প্রবণতার লক্ষণ শনাক্ত করতে এআই ব্যর্থ হয়েছে কি না, তা জানতে চেয়েছেন সিনেটররা।
৮. গুগলের গবেষকদের প্রকাশিত ‘দ্য এথিকস অব অ্যাডভান্সড এআই অ্যাসিস্ট্যান্টস’শীর্ষক গবেষণাপত্রের ফলাফলের পর শিশুদের জন্য এআইয়ের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব কমাতে প্রতিষ্ঠানটি কী পদক্ষেপ নিয়েছে?
৯. শিশুদের মধ্যে এআই চ্যাটবটের প্রতি আবেগগত নির্ভরশীলতা এবং ভুল বিশ্বাসকে আরও জোরালো করার প্রবণতা ঠেকাতে গুগল কী ব্যবস্থা নিয়েছে?
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
তিন ম্যাচ খেলার পর আদালত বললেন দল অবৈধ
জাতীয় -
২
সৌদি রুটে ১৭১ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তি ২৩ হাজারের বেশি যাত্রীর
জাতীয় -
৩
উদয়নের এক ছাত্রের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ঘিরে বিক্ষোভ
জাতীয় -
৪
নীতা আম্বানীর পোশাকে ১৫ কোটির ফড়িং! তৈরিতে লেগেছে ১০ বছর
লাইফস্টাইল -
৫
বাংলাদেশের হ্যান্ডবলে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ব্যাজ পেলেন দুই রেফারি
খেলাধুলা -
৬
পাওনা টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার
জাতীয় -
৭
‘টিআইবির গবেষণা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক’
জাতীয় -
৮
লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ
জাতীয় -
৯
মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু মিনহার
জাতীয় -
১০
দাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত
জাতীয় -
১১
৭ নভেম্বরের ছুটির দিন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
জাতীয় -
১২
পুলিশের নেতৃত্বে বড় পরিবর্তন
জাতীয় -
১৩
হত্যা-ডাকাতি মামলায় গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
জাতীয় -
১৪
‘বিগ বস বাংলা’র ঘরে ভূতের হানা, আতঙ্কিত প্রতিযোগীরা
বিনোদন -
১৫
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন