সিলেটেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্যারিবীয়রা
গণমাধ্যম ডেক্স
ঢাকার পর সিলেট টেস্টেও জয়ের মানসিকতা ধরে রাখার তাগিদ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। ঘরের মাঠে প্রথম টেস্টে জয় দিয়ে সিরিজ শুরু করলেও সিলেটেও কোনো ছাড় দিতে নারাজ ক্যারিবীয়রা। বাংলাদেশ দলকে হালকাভাবে না নিয়ে বছরটি জয় দিয়ে রাঙাতে চান তারা।
টেস্ট সিরিজের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্যামি বলেন, এখানে আসার পর থেকেই অধিনায়ক (রোস্টন চেজ) দলের সবার সামনে লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন। বছরটি জয় দিয়ে শেষ করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে কোনো সিরিজ জেতা হয়নি তাদের। বাংলাদেশের বিপক্ষে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ দেখছেন স্যামি। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে ঘরের মাঠে বেশ কঠিন বলেই মনে করছেন তিনি।
ফিল সিমন্সকে নিয়ে ক্যারিবীয় কোচ বলেন, ফিলকে আমি যতদূর জানি, সে কাজটা আমাদের জন্য সহজ করবে না। সেও জিততে চায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদেরও নিজেদের লক্ষ্য আছে। তবে ছেলেদের মধ্যে যে ক্ষুধা, জেদ ও কঠোর পরিশ্রমের মানসিকতা দেখেছি, তাতে সিলেটে আমরা যেকোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত।
ঢাকার উইকেটে স্পিন সামলানোর পেছনের রহস্য নিয়ে কথা বলতে গিয়ে চেন্নাইয়ের বিশেষ ক্যাম্পের কথা উল্লেখ করেন স্যামি। চেন্নাইয়ের সুপার কিংস একাডেমি ও শ্রী রামচন্দ্র সেন্টারে দলের প্রস্তুতি দারুণ কাজে দিয়েছে বলে জানান তিনি। বিশেষ করে ব্যাটিং কোচ ফ্লয়েড রাইফার এবং হাই-পারফরম্যান্স কোচ শ্রীরাম কৃষ্ণমূর্তির অধীনে ব্যাটারদের স্পিন মোকাবিলার প্রস্তুতি ঢাকায় জয় সহজ করে দিয়েছে।
স্যামি আরও বলেন, আমাদের স্পিনাররা তাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করেছে এবং আমাদের ব্যাটাররা স্পিন মোকাবিলায় তাদের চেয়ে ভালো খেলেছে। চতুর্থ ইনিংসে ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসটি ছিল বিশেষ কিছু।
ঢাকার মাঠে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া জোমেল ওয়ারিকান এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটশিকারি অধিনায়ক রোস্টন চেজের নেতৃত্বেরও প্রশংসা করেন স্যামি। চেজের অধিনায়কত্ব ও ধৈর্য দলের তরুণদের দারুণভাবে অনুপ্রাণিত করছে বলে মনে করেন তিনি। সিরিজের প্রথম টেস্টে জয়ের পর আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ দল এখন সিলেটে সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পদোন্নতিজনিত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ৩৮তম বিসিএসের শিক্ষকরা
জাতীয় -
২
দিনাজপুরে প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
জাতীয় -
৩
ঢাকার দরিদ্র এলাকায় ৮ স্থানে বসছে বায়ুদূষণ মাপার যন্ত্র
জাতীয় -
৪
পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সারাবাংলা -
৫
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
সারাবাংলা -
৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো ভোটাররা
জাতীয় -
৭
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
জাতীয় -
৮
পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের বিরোধ, ৫ জনকে কুপিয়ে জখম
জাতীয় -
৯
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কী হতে পারে, সামনে যে ৩ সম্ভাবনা
জাতীয় -
১০
জুলাই সনদ নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে তরুণদের আহ্বান
জাতীয় -
১১
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না অবৈধ ডাইং কারখানার দূষণ
জাতীয় -
১২
সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করল জাতীয় ছাত্রশক্তি, সংস্কার পরিষদ গঠনের দাবি
জাতীয় -
১৩
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ জানাতে বিসিবির বিশেষ কমিটি
জাতীয় -
১৪
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
আন্তর্জাতিক -
১৫
সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন