|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দিনাজপুরে প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম
৩৫৮ পঠিত
দিনাজপুরে প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ভাতার সুবর্ণ কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া ও ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।  মঙ্গলবার (৩ নভেম্বর) সৈয়দা তামিমা খাতুনসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়।  মামলার এজাহ...
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ভাতার সুবর্ণ কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া ও ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।  মঙ্গলবার (৩ নভেম্বর) সৈয়দা তামিমা খাতুনসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়।  মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মাদারপুর গ্রামের লুৎফর রহমান একজন শারীরিক প্রতিবন্ধী। তার প্রতিবন্ধী শনাক্তকরণ, চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র তৈরি এবং প্রতিবন্ধী ভাতার সুবর্ণ কার্ড করে দেওয়ার আশ্বাস দেন অভিযুক্তরা। অভিযোগে আরও বলা হয়, এ কাজে সহযোগিতার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে দুই দফায় মোট ৫ হাজার ৩০০ টাকা নেন। পরে প্রতিবন্ধী শনাক্তকরণ সনদ, চিকিৎসা প্রতিবেদন ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র সংগ্রহের কথা বলেও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। এজাহারে সৈয়দা তামিমা খাতুনসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার সুবর্ণ কার্ড করে দেওয়ার মিথ্যা আশ্বাস, ভুয়া কাগজপত্র তৈরি ও সরবরাহের মাধ্যমে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা