১৭ শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মাত্র ১০, পাস করেননি কেউ
গণমাধ্যম ডেক্স
নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে।এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ১০ পরীক্ষার্থী। তবে তাদের মধ্যে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি।
গত শনিবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন চিত্র সামনে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৭ শিক্ষার্থী। তারা সবাই অকৃতকার্য হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ নয়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
নওগাঁর যে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর বাহারুল উমুল আলিম মাদ্রাসা ও আরিফ মেমোরিয়াল কলেজ, পোরশার মেদা হযরত আশা সিদ্দীকা (রা.) আলিম মাদ্রাসা, নিয়ামতপুরের রাজাপুর বটতলী হাট কলেজ ও সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ, রাণীনগরের বড়খোল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ধামইরহাটের শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দার শ্যাম চাঁদ মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ ও ঘোনা আদর্শ হাইস্কুল এন্ড কলেজ এবং আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা মহিলা বি এম এন্ড টেকনিক্যাল কলেজ।
এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বেশিরভাগই অনিয়মিত। তারা পড়াশোনার পাশাপাশি কারখানা কিংবা দোকানে কাজ করে। এ কারণে এখানকার ফলাফল এতো খারাপ।’
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘এই রেজাল্ট শুধু নওগাঁতে না, পুরো বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, পাশাপাশি ফলাফলও খারাপ হয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করে সব শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতনতা বৃদ্ধি ও উৎসাহের জন্য কাজ করা হবে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০
সারাবাংলা -
২
শেখ হাসিনা-কাদেরসহ ১১ দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তে আজই চিঠি পাঠানো হবে: চিফ প্রসিকিউটর
জাতীয় -
৩
শ্রমিক বিক্ষোভ: চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া
জাতীয় -
৪
শাবনূর আমাকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন: সিয়াম
জাতীয় -
৫
আমাকে জোর করে বিয়ে দিলে সংসার টিকবে না: জান্নাত জিম
জাতীয় -
৬
শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
জাতীয় -
৭
আইসিএপিপির ১৩তম অধিবেশনে অংশ নেবে বিএনপি
জাতীয় -
৮
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
জাতীয় -
৯
তাহসিফ হত্যা: সিসিটিভি ও ফোনের তথ্য যাচাইয়ে আবারও রিমান্ডে দ্বীপ
জাতীয় -
১০
চীনে ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’
আন্তর্জাতিক -
১১
পঁচাত্তরের অস্থির সময়: ৩ নভেম্বর প্রথম প্রতিরোধ
জাতীয় -
১২
মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই
জাতীয় -
১৩
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ১৩২ পদে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
জাতীয় -
১৪
কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর
জাতীয় -
১৫
গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন