|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মুন্সিগঞ্জে গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমাম গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ এএম
৩৩০ পঠিত
মুন্সিগঞ্জে গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমাম গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় দুই বছর ধরে ইমামতি করেছেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের বাবা।

গ্রেপ্তারের সময় নূর আলমের ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মসজিদে ইমামতি করার সময় স্থানীয় একটি বাড়িতে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতেন নূর আলম। সেই সুবাদে শিশুটির মায়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের সম্পর্কের বিষয়টি গোপনে ভিডিও করেন তিনি।

প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে নূর আলমকে ইমামতি থেকে সরিয়ে এলাকাছাড়া করে মসজিদ কমিটি। এরপর নূর আলম ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। পরে অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কামরান হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

সূত্র: প্রথম আলো