|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৫:৫৩ পিএম
১৬৩ পঠিত
পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে তিন ক্যাটাগরির পদে মোট পাঁচজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (২ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আবদুর রহমান...

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে তিন ক্যাটাগরির পদে মোট পাঁচজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (২ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিধিবিধান অনুসরণ করে ৫ প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) মনোনীত করেছে পিএসসি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর (টেক/সিভিল) পদে দুজন মনোনীত হয়েছেন। মনোনীত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৩০০০৬৭ ও ০০০০৪৪।

একই প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর (টেক/এন্টারপ্রেনারশিপ) পদেও দুজন মনোনীত হয়েছেন। তাদের রেজিস্ট্রেশন নম্বর ৪০০০৭৯ ও ০০০০৩৫। এ ছাড়া চিফ ইনস্ট্রাক্টর (টেক/ফুড) পদে একজন মনোনীত হয়েছেন। তার রেজিস্ট্রেশন নম্বর ০০০০৩৫। তিনটি পদই ষষ্ঠ গ্রেডের।

পিএসসি জানায়, প্রকাশিত ফল সাময়িক। নিয়োগের আগে মনোনীত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে।

আবেদনপত্রে দেওয়া তথ্য বা জমা দেওয়া কোনো সনদে অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে। একই সঙ্গে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রার্থীর তথ্য বা যোগ্যতায় গুরুতর অসংগতি পাওয়া গেলে কমিশন তার মনোনয়ন বাতিল করতে পারবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করবে। ফলাফল ও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে জানা যাবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স