কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ফেলে দেওয়া হয় রেললাইনে, তরুণের মৃত্যুদণ্ড
গণমাধ্যম ডেক্স
পঞ্চগড়ে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে রেললাইনে ফেলে দেওয়ার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২৪) নামের এক তরুণের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুসাইন মুহাম্মদ ফজলুল বারী এই দণ্ডাদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) খলিলুর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার একটি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০২৫ সালের ১৪ জানুয়ারি সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের পাশে মালিগাঁও রেলঘুমটি এলাকায় রেলপথের ওপর থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে লাশটি ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার নিখোঁজ ১৭ বছর বয়সী এক কিশোরীর বলে শনাক্ত করেন তার স্বজনরা।
এদিকে ২০২৫ সালের ৮ মার্চ সকালে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলগেট–সংলগ্ন হাজী শাহার আলী উচ্চবিদ্যালয় মাঠে চুরি হওয়া একটি ইজিবাইকসহ চুরির অভিযোগে রিফাত বিন সাজ্জাদ নামে এক তরুণকে আটোয়ারী থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। পরে তাঁর স্মার্টফোনে কিছু নগ্ন ছবি ও আপত্তিকর ভিডিও দেখতে পায় পুলিশ। এসব বিষয়ে সন্দেহ হয় পুলিশের।
পুলিশের জিজ্ঞাসাবাদে রিফাত একপর্যায়ে জানান, ১৪ জানুয়ারি রেললাইনের ওপর যে কিশোরীর লাশ গিয়েছিল তাকে ধর্ষণ ও হত্যা করেছিলেন তিনি। পরে পুলিশ বাদী হয়ে রিফাত বিন সাজ্জাদের নামে আটোয়ারী থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করে। এরপর ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন রিফাত বিন সাজ্জাদ।
ঘটনার বিবরণে রিফাত জানান, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে দিনাজপুর থেকে পঞ্চগড়ের দিকে আসছিলেন রিফাত। এ সময় ঠাকুরগাঁও রোড রেলস্টেশন এলাকায় ট্রেনের ভেতর অজ্ঞাতনামা কিশোরীকে দেখতে পেয়ে তার সঙ্গে কথা বলেন রিফাত। পরে মেয়েটিকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে রাত ৯টার দিকে পঞ্চগড়ের কিসমত রেলস্টেশনে মেয়েটিকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে নামেন রিফাত। পরে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এরপর দুজনের মধ্যে কথা–কাটাকাটি হলে একপর্যায়ে একটি ইট দিয়ে মাথায় আঘাত করে মেয়েটিকে হত্যা করেন রিফাত। পরে ভোরে মেয়েটির লাশ টেনেহিঁচড়ে রেললাইনের ওপর রেখে চলে যান তিনি। পরে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পরে খণ্ডবিখণ্ড হয়ে যায় লাশটি।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম ২০২৫ সালের ১৫ আগস্ট রিফাত বিন সাজ্জাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার রায় ঘোষণা করলেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
২
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
৩
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
৪
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
৫
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
৬
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয় -
৭
নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে
জাতীয় -
৮
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
৯
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
জাতীয় -
১০
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
১১
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয় -
১২
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
জাতীয় -
১৩
প্রথমবারের মত নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য
জাতীয় -
১৪
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সারাবাংলা -
১৫
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন