জবির নির্মাণাধীন দুই হল ৬ মাসে চালুর দাবি এমপি খোকনের
গণমাধ্যম ডেক্স
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নির্মাণাধীন দুটি হল আগামী ছয় মাসের মধ্যে চালুর দাবি জানিয়েছেন মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের পরবর্তী বাজেট দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন এবং প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব দাবি জানান।
বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০ বছর পার হলেও শিক্ষার্থীদের আবাসন ও ক্যান্টিন সংকটের সমাধান হয়নি। হল নির্মাণের সময় যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, তারা হলের আশায় থাকতে থাকতে স্নাতক শেষ করে চলে যাচ্ছেন। অথচ এখনো হলগুলো শিক্ষার্থীদের থাকার উপযোগী হয়নি।
শিক্ষার্থীদের আবাসন সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে ছোট একটি কক্ষ ভাড়া নিতেও মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় করতে হয়। অথচ অনেক শিক্ষার্থীর পরিবারের মাসিক আয়ও এর চেয়ে কম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের বিষয়ে তিনি বলেন, প্রকল্পের পরবর্তী বাজেট দ্রুত একনেকে অনুমোদন করতে হবে। একই সঙ্গে কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে, যাতে শিক্ষার্থীদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়।
নির্মাণাধীন দুটি হলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমাদের আর ১০টা হল নেই যে পাঁচ বছর পর হলেও চলবে। আমাদের হল দরকার। আগামী ছয় মাসের মধ্যে এই দুটি হলে শিক্ষার্থীদের ওঠানোর ব্যবস্থা করতে হবে। গতানুগতিকভাবে কাজ করলে হবে না, বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শেষ করতে হবে।
বক্তব্যের একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গ তুলে আনিছুর রহমান খোকন তালুকদার বলেন, বিগত ১৭ বছরে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবার এবং জুলাই আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের পরিবারের আকুতি বোঝার জন্য একজন নির্যাতিত মানুষের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রয়োজন। এ সময় সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিতর্কিত বক্তব্য না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি
জাতীয় -
২
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
খেলাধুলা -
৩
মিথ্যা মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড
জাতীয় -
৪
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
জাতীয় -
৫
সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত
জাতীয় -
৬
চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না
জাতীয় -
৭
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
৮
স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ
জাতীয় -
৯
হত্যার ৩ বছর পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪
জাতীয় -
১০
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা
সারাবাংলা -
১১
মার্কিনিরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প
জাতীয় -
১২
ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!
জাতীয় -
১৩
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
আন্তর্জাতিক -
১৪
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী
জাতীয় -
১৫
ঋণের বোঝা থেকে মুক্ত হতে মহানবী (সা.) যে উপায় দেখিয়েছেন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
ডেমো নিউজ
সারাবাংলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন