|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রাণীর সঙ্গে যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:২১ এএম
২৪৪ পঠিত
প্রাণীর সঙ্গে যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামে বাংলাদেশি এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে গত ২৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভাণ্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে ওই...
প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামে বাংলাদেশি এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে গত ২৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভাণ্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে ওই অভিযোগের কথা বলা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ সাইটেও তার ছবি, অভিযোগ ও গ্রেপ্তারের কথা বলা হয়েছে। গ্রেপ্তার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক। বাতেন ইউনিভার্সিটি অব রচেস্টারে পিএইচডি করেন। ২০২৩ সালে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন।

সূত্র: কালবেলা