|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এমপি আশফাকের সঙ্গে ঢাকা সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
৪১৮ পঠিত
এমপি আশফাকের সঙ্গে ঢাকা সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকার স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) নেতারা ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) খোন্দকার আবু আশফাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এমপির সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিএসএফ-এর সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার ব...

ঢাকার স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) নেতারা ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) খোন্দকার আবু আশফাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এমপির সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ডিএসএফ-এর সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর এমপি আশফাকের সঙ্গে সংগঠনের নেতাদের পরিচয় করিয়ে দেন।

সাক্ষাৎকালে ডিএসএফ নেতারা ঢাকার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় সংসদ সদস্য আশফাক তার বর্তমানের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নেতাদের অবহিত করেন। 

এমপি আশফাক বলেন, ‘ঢাকার মানুষ হয়েও আমরা সহজে দোহার ও নবাবগঞ্জ যেতে পারি না। তাই ঢাকা থেকে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, শ্রীনগর এই রাস্তাটি ফোর লেন করার জন্য আমাদের দাবি রয়েছে। এটি নিয়ে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদকসেবি থেকে যারা ডিলার বা বড় বিক্রেতা রয়েছে, তাদের ধরতে হবে।’

এ সময় এমপি আশফাক সবাইকে মাদকের ডিলারদের নামের তালিকা দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

দোহার ও নবাবগঞ্জে খাল খনন ও উদ্ধারের বিষয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ইছামতি নদী খনন করে সরাসরি পদ্মার সঙ্গে সংযোগ স্থাপনের কার্যক্রম চলছে। আর খালের জমি যেই দখল করুক, সেগুলো উদ্ধার করা হবে।’

দোহারে মৈনটঘাট ও নবাবগঞ্জে কৈলালে বেজার দুইটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। 

এ সময় ডিএসএফের সভাপতি ও রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানবজমিনের রাশিম মোল্লা, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের মো. আবুল কাশেম এবং নারী বিষয়ক সম্পাদক দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতাসহ সংগঠনের সদস্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সুলতানা জাহান মিতু ও এটিএন বাংলার ঐশী গোস্বামী উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স