|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম
২২০ পঠিত
জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর এক নেতা মো. শহীদুল্লাহর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তার রুকন পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীসহ বি...

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর এক নেতা মো. শহীদুল্লাহর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তার রুকন পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা।

ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী। জরুরি সভা ডেকে তার রুকনিয়ত (সদস্যপদ) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মহানগর জামায়াতের নেতারা এ সিদ্ধান্ত নেন।

অভিযুক্ত নেতা মো. শহীদুল্লাহ ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকন ছিলেন। পাশাপাশি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে শহীদুল্লাহর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিডিওটি বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিষয়টি জামায়াতের মহানগর নেতাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মো. শহীদুল্লাহ দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা। অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তার মোবাইল ফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে থাকতে পারে। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ ও বিব্রত হয়েছেন জানিয়ে দায়ীদের শনাক্ত করতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, ভিডিওটি তার ব্যক্তিগত এবং স্ত্রীর সঙ্গে ধারণ করা। বিষয়টি নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে আপাতত তার রুকনিয়ত স্থগিত করা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। 

ওই নেতা ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছেন শহীদুল্লাহ। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীর বিষয়ে অভিযোগকারী তথ্য দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত ভিডিও অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে ভিডিওটি কে বা কারা ছড়িয়েছে এবং এর পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে অভিযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স