|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জুতার ভেতরে ইয়াবা পাচার, রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
৪২৬ পঠিত
জুতার ভেতরে ইয়াবা পাচার, রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা। তবুও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল টু বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়...

জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা। তবুও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল টু বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদ।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব কাড়িরবিল-পালংখালী এলাকার মৃত ফজল করিমের ছেলে মো. রবিউল আলম (৬০) ও একই জেলার টেকনাফ রহিঙ্গা ২৪ নম্বর ক্যাম্পের বি ব্লকের মৃত আইউব আলীর স্ত্রী সামুদা বেগম (৪৫)।

সোমবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বরগুনা পৌর বাস টার্মিনালে (নতুন বাসস্ট্যান্ড) অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে জুতার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুজনকে তল্লাশি করে জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স