|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জাঁকজমকপূর্ণ বিয়ের খরচই কাল হলো বলাইয়ের: ঋণের চাপে মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৭ এএম
৪১১ পঠিত
জাঁকজমকপূর্ণ বিয়ের খরচই কাল হলো বলাইয়ের: ঋণের চাপে মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চাঁদপুরে টানা ২য় বারও জাঁকজমকপূর্ণ বিয়ের খরচই কাল হলো জুয়েলারী ব্যবসায়ী বলাই সূত্রধরের (৩৫)। ধারদেনা ও ঋণে জর্জরিত হয়ে মানসিক চাপে বিষ পানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ। বলাই সূত্রধর চাঁদপুর সদরে...
চাঁদপুরে টানা ২য় বারও জাঁকজমকপূর্ণ বিয়ের খরচই কাল হলো জুয়েলারী ব্যবসায়ী বলাই সূত্রধরের (৩৫)। ধারদেনা ও ঋণে জর্জরিত হয়ে মানসিক চাপে বিষ পানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ। বলাই সূত্রধর চাঁদপুর সদরের ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বহরিয়া বাজার এলাকার বাসিন্দা। সে এই বাজারের সিআইপি বেরিবাঁধের সাথে মায়া শিল্পালয় নামে স্বর্ণের দোকানে নিজের জুয়েলারী ব্যবসা পরিচালনা করতেন। গত ১ নভেম্বর রোববার বিকালে বলাই নিজের দোকানে থাকা এসিড পানি হতাশায় খেয়ে ফেলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বহরিয়া বাজারের ফল ব্যবসায়ী আল আলামিন জানান, বলাই হতাশা থেকে নিজ দোকানের এসিড পানি খেয়ে নেয়। পরে সে যন্ত্রণায় ছটফট করলে বাজারের ব্যবসায়ীরা টের পেয়ে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক অবস্থার বেগতিক দেখে ঢাকা পাঠানোর সময় কুমিল্লা অতিক্রমকালে পথিমধ্যেই তার মৃত্যু হয়। বলাই তাদের ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট। স্থানীয়রা জানান, বলাইয়ের আর্থিক অবস্থা আগে থেকেই ভালো ছিলোনা। তখন সে তার কাছে মানুষের কাজ করাতে রাখা স্বর্ণালংকার ভেঙ্গে ভেঙ্গে বিক্রি করাসহ নানা উপায়ে ধারদেনা করে জাঁকজমকপূর্ণভাবে ১ম বার বিয়ে করে। এতে বিশাল প্যান্ডেল, শত শত লোক খাওয়াদাওয়া করানোসহ অনুষ্ঠান বাবদ ব্যপক খরছ হয়। সেই ১ম বউটা গর্ভাবস্থায় স্ট্রোক করে মারা যায়। এরপর প্রথম বিয়ের ধারদেনা শোধ না করেই তার ৬ মাসের মধ্যে সে পুনরায় আরও ধারদেনা করে পূর্বের চেয়েও আরও জাঁকজমকপূর্ণভাবে ২য় বিয়ে করে। এরপর জমি কিনে চৌচালা বাড়ি করে সে আরও ঋণগ্রস্ত হয়ে পড়ে। তার ২য় স্ত্রীর ঘরে সাড়ে ৩ বছরের অঙ্কুর সূত্রধর নামে একটি পুত্র সন্তান রয়েছে। একই সাথে তার এই স্ত্রী পুনরায় আবারও এখন বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। আর এই অবস্থাতেই বলাই সূত্রধর হতাশার চাদরে সবাইকে রেখে না ফেরার দেশে চলে গেলো। বলাইয়ের স্ত্রী বৃষ্টি রানী সূত্রধর বলেন, এই চৌচালা বাড়িটুকু ছাড়া বলাই আর কিছুই আমাদের জন্য রেখে যায়নি। এখন আমার ও আমার সন্তানের ভবিষ্যত জীবনও অনিশ্চিত হয়ে পড়েছে। তার পরিবারের অন্যদেরও আর্থিক অবস্থা ভালো না। যে মানুষটা ঋণের বোজা মাথায় নিয়ে পরপারে চলে গেছে। সে আমাকে কিছুই বলে যায়নি। দয়া করে সকল পাওনাদাররা তাকে ক্ষমা করে দিয়ে আমার সন্তানটা যাতে বেঁচে থাকতে পারে। সেটি মানবিক দিক বিবেচনায় নিয়ে আপনারা সাধ্যমতো আমাদের পাশে এসে দাঁড়াবেন এটাই প্রত্যাশা করছি। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, ময়না তদন্ত শেষে বলাইয়ের মরদেহ সৎকারের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে ঋণের চাপে হতাশা থেকে এসিড পানি খেয়েই এভাবে মৃত্যুর পথ বেছে নিয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স