|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটের আঘাতে আহত কনস্টেবল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম
৪২৯ পঠিত
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটের আঘাতে আহত কনস্টেবল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম সাইমন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে...

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম সাইমন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পল্লবী থানার কনস্টেবল সাইমন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ছাড়া পল্লবীর কালশী রোডে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় মিরপুর থেকে দুজনকে আটক করা হয়েছে।

এদিকে শ্রমিকদের আন্দোলনের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন টানা চতুর্থ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে মিরপুর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র: কালবেলা