|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল মিমি চক্রবর্তীর ভিডিও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০১:১০ পিএম
২৮৭ পঠিত
বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল মিমি চক্রবর্তীর ভিডিও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
তারকাদের আকর্ষণীয় পর্দার পেছনের জগৎ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বর্তমানে টালিপাড়ার আলোচনার শীর্ষে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন চলছে, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি এবং ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। যখন চারদিকে তার বিবাহ নিয়ে তুমুল...

তারকাদের আকর্ষণীয় পর্দার পেছনের জগৎ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বর্তমানে টালিপাড়ার আলোচনার শীর্ষে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন চলছে, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি এবং ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। যখন চারদিকে তার বিবাহ নিয়ে তুমুল আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যায়, মিমির জীবনের সবচেয়ে কাছের ও নির্ভরযোগ্য মানুষটি তার হবু বর, মা কিংবা বাবা নন; বরং অন্য কেউ।

ভক্তদের সঙ্গে নিজেই সেই বিশেষ মানুষের পরিচয় করিয়ে দিয়েছেন মিমি। দীর্ঘ পনেরো বছর ধরে অভিনেত্রীর ছায়াসঙ্গী হিসেবে পাশে রয়েছেন তার বাড়ির পরিচারিকা বুল্টি। নীরবে ও নিঃশব্দে যিনি আগলে রাখেন তাকে। সুখের দিনে কিংবা দুঃখের সময়েও বুল্টি সবসময় মিমির পাশে থাকেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে বুল্টিকে পাশে দাঁড় করিয়ে তার প্রতি নিজের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

বুল্টিকে বুকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে মিমি বলেন, ‘পনেরো বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালেও থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ ওর ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই, ওর ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো?’

পরিচারিকার প্রতি মিমির এমন সম্মান ও ভালোবাসার বিষয়টি নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর এই মানবিক গুণটির মুক্তকণ্ঠ প্রশংসা করেছেন ভক্তরা। বুল্টির সঙ্গে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন মিমি। আজ তিনি কেবল একজন পরিচারিকা নন, বরং মিমির পরিবারেরই একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে মিমিকে আগলে রাখার পাশাপাশি তার পোষ্য চারপেয়ে সন্তানদেরও পরম যত্নে দেখাশোনা করছেন বুল্টি।

সূত্র: সংবাদ প্রতিদিন

সূত্র: কালবেলা