কীভাবে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত
গণমাধ্যম ডেক্স
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে গত ১২ বছরে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। তবে দারিদ্র্য কমলেও দেশটিতে আয় ও সম্পদের বৈষম্য বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
প্রশ্ন হলো, এত বিপুলসংখ্যক মানুষকে কীভাবে দারিদ্র্য থেকে বের করল ভারত?
বিশ্বব্যাংকের প্রতিবেদনে এর পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থান বৃদ্ধি, বিশেষ করে নারীদের কাজের সুযোগ বাড়া, মানুষের ভোগব্যয় বৃদ্ধি এবং সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির সম্প্রসারণ।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দারিদ্র্য কমানোর প্রক্রিয়াটি শুরু হয় ১৯৯০-এর দশকের শুরুতে অর্থনীতি উন্মুক্ত করার পর। পরবর্তী সরকারগুলো বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু ও সম্প্রসারণ করে।
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার গ্রামীণ এলাকায় বছরে অন্তত ১০০ দিনের কাজের নিশ্চয়তা দিয়ে কর্মসংস্থান প্রকল্প চালু করেছিল। পরে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি সরকার সরাসরি নগদ সহায়তা, বিনামূল্যে খাদ্যশস্য ও আবাসন কর্মসূচি সম্প্রসারণ করে।
বর্তমানে ভারতের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় শৌচাগার নির্মাণ এবং নিরাপদ পানির সরবরাহ বাড়ানো হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের আগস্টে গ্রামীণ পরিবারের ১৭ শতাংশেরও কম পাইপের পানির সংযোগ পেত।
এখন এ হার প্রায় ৮২ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, নিরাপদ পানির সুবিধা বাড়ায় পানিবাহিত রোগ কমে এবং পরিবারের আয় করার সুযোগও বাড়তে পারে।
এসব উদ্যোগের প্রভাবে দারিদ্র্য কমলেও অর্থনৈতিক বৈষম্য নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ২০২৬ সালের বিশ্ব বৈষম্য প্রতিবেদন অনুযায়ী, ভারতের শীর্ষ ১০ শতাংশ মানুষ জাতীয় আয়ের প্রায় ৫৮ শতাংশ ভোগ করেন। বিপরীতে, নিচের ৫০ শতাংশের ভাগে পড়ে মাত্র ১৫ শতাংশ।
এছাড়া দৈনিক ৪ দশমিক ২০ ডলারের দারিদ্র্যসীমার নিচে এখনো ২৩ কোটি ৩০ লাখ ভারতীয় রয়েছেন। অর্থনীতিবিদদের মতে, কর্মসংস্থানের ঘাটতি, স্থবির মজুরি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অসম সুযোগ মোকাবিলা না করলে দারিদ্র্য কমানোর অগ্রগতি সবার জীবনে সমান প্রভাব ফেলবে না।
সূত্র: আলজাজিরা
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
সারাবাংলা -
২
গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি
জাতীয় -
৩
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
খেলাধুলা -
৪
মিথ্যা মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড
জাতীয় -
৫
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
জাতীয় -
৬
সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত
জাতীয় -
৭
চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না
জাতীয় -
৮
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
৯
স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ
জাতীয় -
১০
হত্যার ৩ বছর পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪
জাতীয় -
১১
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা
সারাবাংলা -
১২
মার্কিনিরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প
জাতীয় -
১৩
ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!
জাতীয় -
১৪
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
আন্তর্জাতিক -
১৫
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
ডেমো নিউজ
সারাবাংলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন