|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:৫৭ পিএম
৩৫০ পঠিত
রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর ভূঁইয়া। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দ...

শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর ভূঁইয়া।

একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

জানা গেছে, তিনি বুড়িখালি গ্রামের বাসিন্দা মোবারক ভূঁইয়ার ছেলে। দীর্ঘদিন ধরে ৪ নম্বর আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মিজানুর ভূঁইয়া বলেন, ‘বর্তমানে আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে সব ধরনের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। কারও প্ররোচনা ছাড়া নিজ ইচ্ছায়, সজ্ঞানে আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত সিদ্ধান্তেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিন্ন করছি। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা মহলের প্ররোচনা নেই। নিজের নামের পাশে থাকা সাংগঠনিক পদসহ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

সূত্র: কালবেলা