|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:১৮ পিএম
২৫১ পঠিত
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনে। মঙ্গলবারের (০৩ নভেম্বর) এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে নেমেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। জনমত জরিপ ও নির্দলীয় বিশ্লেষকদের ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্র...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনে। মঙ্গলবারের (০৩ নভেম্বর) এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে নেমেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। জনমত জরিপ ও নির্দলীয় বিশ্লেষকদের ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে কেড়ে নিতে পারে ডেমোক্র্যাটরা। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে প্রায় ১০টি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এসব রাজ্যের বেশির ভাগই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনগুলোর মধ্যে মাত্র দুটিতে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল কংগ্রেসে আসন বাড়াতে পেরেছে। ফলে ঐতিহাসিকভাবেও চাপে রয়েছে ট্রাম্পের দল। ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। ভোটারদের বড় উদ্বেগের বিষয় জীবনযাত্রার ব্যয়। শুল্কনীতি ও ইরানে হামলার কারণে অভ্যন্তরীণ ব্যয় বেড়েছে বলে মনে করছেন ভোটারদের অনেকে। ট্রাম্পের অনুমোদনের হারও সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের অন্তত তিনটি আসন এবং সিনেটে চারটি আসন বাড়াতে হবে। উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে বাধা দেওয়ার সুযোগ পাবে দলটি। সিনেটের নিয়ন্ত্রণ পেলে সুপ্রিম কোর্টের বিচারপতিসহ ট্রাম্পের নিয়োগও আটকে দিতে পারবে তারা। এদিকে মিশিগান, আলাস্কা, টেক্সাস ও কানসাসের মতো রাজ্যে সিনেটের লড়াই বিশেষ গুরুত্ব পাচ্ছে। মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও রিপাবলিকান মাইক রজার্সের প্রতিদ্বন্দ্বিতা আলোচনায় রয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া ও আলাস্কায় নির্বাচন নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ। এছাড়া মঙ্গলবার ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন এবং বিভিন্ন রাজ্যে আইনসভা ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে এ নির্বাচন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ পরীক্ষা।    সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স