|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, অফিসার্স ফোরামের শুভেচ্ছা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম
২৭৬ পঠিত
বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, অফিসার্স ফোরামের শুভেচ্ছা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফরকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ সফরকে ঘিরে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত বাগেরহাটে অর্থনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে জেলা বিসিএস অফিসার্স ফোরাম। সংগঠনটির সভাপতি এবং বাগেরহাট মেডিকেল...

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফরকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ সফরকে ঘিরে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত বাগেরহাটে অর্থনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে জেলা বিসিএস অফিসার্স ফোরাম।

সংগঠনটির সভাপতি এবং বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এই সফরের আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ঐতিহ্যগতভাবেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেটের হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবং বাগেরহাটের হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করতেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও একই ধারাবাহিকতায় সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন এবং খুলনা সফরকালে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সম্প্রতি খুলনায় নৌবাহিনীর একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়ন ও ইপিজেডের প্লট পরিদর্শন করেন। সে সময় ব্যস্ততার কারণে মাজার জিয়ারত করতে না পারায় স্বল্প সময়ের ব্যবধানে তিনি পুনরায় বাগেরহাট ও খুলনায় কর্মসূচি গ্রহণ করেছেন, যেখানে তিনি হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন এবং কাটাখালী এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।

ড. ফরিদুল ইসলাম বাবলু আশাবাদ ব্যক্ত করেন যে, মোংলা বন্দর উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাগেরহাটের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাগেরহাটের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করা বাগেরহাটের জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে শুভেচ্ছা জানান ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। তিনি সমন্বয়ক হিসেবে শেখ জাকির হোসেনের প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর এই কর্মসূচির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স