নদী, জীবন ও সময়ের গল্প নিয়ে রাশিদ খানের ‘নদীলিপি’
গণমাধ্যম ডেক্স
নদী কি শুধুই প্রবাহমান জলধারা, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, স্মৃতি, সংস্কৃতি ও সময়ের গল্প? নদীকে ঘিরে এমন নানা ভাবনা নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি: দ্য রিভার স্ক্রিপ্ট’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় বনানীর ঢাকা গ্যালারিতে শুরু হবে প্রদর্শনীটি। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। ‘নদীলিপি’তে নদীকে কেবল প্রকৃতির একটি উপাদান হিসেবে নয়, বরং মানুষের অন্তর্জগৎ, স্মৃতি, অনুভূতি ও সময়ের প্রবাহের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। এখানে নদী কখনো জলধারা, কখনো দিগন্তজোড়া রেখা, কখনো নদীপারের জনপদ। নদীকে ঘিরে মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি এবং সভ্যতার এগিয়ে চলার গল্পও উঠে এসেছে তার চিত্রকর্মে। চিত্রকর্মের পাশাপাশি প্রদর্শনীতে থাকছে শিল্পীর ভাবনা ও শব্দের প্রকাশ। এর কিউরেটোরিয়াল অনুসন্ধান ও লেখায় যুক্ত রয়েছেন জাভেদ জলিল (জে জে)। প্রদর্শনীকে ঘিরে থাকছে আরও কিছু বিশেষ আয়োজন। নির্ধারিত কয়েকটি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘নদী কথা’, ‘নদী গান’, ‘নদী সাহিত্য’, ‘নদী গল্প’, ‘নদী সুর’, ‘নদী পাঠ’ ও ‘নদীলিপি’ শীর্ষক আড্ডা ও অনুষ্ঠান। এ ছাড়া ১০ নভেম্বর বিকেল ৩টায় জাভেদ জলিলের পরিচালনায় অনুষ্ঠিত হবে বিশেষ আর্ট ওয়ার্কশপ ‘আর্ট ইন এভরিডে লাইফ’। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, চিত্রকর্মের সঙ্গে কথা, সাহিত্য, সুর ও শব্দকে যুক্ত করে নদীকে দেখার এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। ‘নদীলিপি: দ্য রিভার স্ক্রিপ্ট’ মূলত ‘আমাদের নদীগল্প’ ভাবনার প্রথম প্রকাশ। চিত্রশিল্পী রাশিদ খান একজন সংগীতশিল্পী এবং ক্রিয়েটোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৯৩ সাল থেকে নিয়মিত চিত্রচর্চা করছেন তিনি। ঢাকা, সিডনি, মেলবোর্ন ও মায়ামিতে তার একক ও যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, জাভেদ জলিল ঢাকাভিত্তিক চিত্রশিল্পী, শিল্পলেখক ও কিউরেটোরিয়াল অনুসন্ধানী। যুক্তরাষ্ট্রে আর্ট প্র্যাকটিস বিষয়ে পড়াশোনার অভিজ্ঞতা নিয়ে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনী ও শিল্প আয়োজনে কাজ করেছেন। তার কাজের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও আয়োজনের মধ্যে রয়েছে কালাকেন্দ্র, ইএমকে সেন্টার, অ্যালিয়ঁস ফ্রঁসেজ এবং কলকাতার তাজ বেঙ্গল। ঢাকার বনানীর বাড়ি ৪৪, সড়ক ১২, ব্লক ই-তে অবস্থিত ঢাকা গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীতে দর্শকের সামনে নদীকে দেখার পাশাপাশি নদীর ভেতর দিয়ে নিজের জীবন ও সময়কে নতুন করে আবিষ্কারের সুযোগ তৈরি হবে।
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চার নেতার হত্যাকাণ্ড নিয়ে জেল কর্মকর্তাদের প্রতিবেদন
জাতীয় -
২
বোনের ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন অফিসে গিয়ে মারধরের শিকার ভাই
সারাবাংলা -
৩
ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩
জাতীয় -
৪
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পরাজিতদের হাতে চ্যাম্পিয়ন ড্যাফোডিল হামলার শিকার
জাতীয় -
৫
দিনাজপুরে শুরু হচ্ছে ৩ দিনের ইজতেমা
জাতীয় -
৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি কত, যেভাবে করবেন
জাতীয় -
৭
২৪ ঘণ্টা বন্ধ থাকবে প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা
জাতীয় -
৮
মাদক সেবনের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
জাতীয় -
৯
আবদুল এল-সাইয়েদ: মুসলিম পরিচয় ছাড়িয়ে তার জয়ের তাৎপর্য যেখানে
আন্তর্জাতিক -
১০
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১১
গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন
জাতীয় -
১২
৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি
জাতীয় -
১৩
ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের
জাতীয় -
১৪
ভারত ম্যাচের আগে পাকিস্তানের অনুশীলন বাতিল, বাংলাদেশের সমর্থন চান অধিনায়ক!
খেলাধুলা -
১৫
তদন্তের মধ্যেও টানা পঞ্চমবার কংগ্রেসে জয়ী ইলহান ওমর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
Test Sports News 3
খেলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন