ওড়না দিয়ে নাক–মুখ বেঁধে শিশুকে হত্যা করেন সৎমা, পেলেন যাবজ্জীবন সাজা
গণমাধ্যম ডেক্স
টাঙ্গাইলে তিন বছরের এক শিশুকে হত্যার দায়ে তার সৎমাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
আজ বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম সাবরিন নাহার (সিনথি)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে। তিনি নিহত শিশুর বাবা সালাউদ্দিন ইমনের দ্বিতীয় স্ত্রী।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় শহরের বিশ্বাস বেতকা এলাকার বাসায় সালাউদ্দিন ইমনের শিশুসন্তান সাইফ টেলিভিশন দেখছিল। উচ্চ আওয়াজে টেলিভিশন দেখার কারণে সৎমা সাবরিন নাহার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তিন বছরের শিশু সাইফকে পাশের রুমে ডেকে নিয়ে ওড়না দিয়ে হাত ও নাক-মুখ বেঁধে ফেলেন। এতে সাইফ নিস্তেজ হয়ে পড়ে। পরে সাবরিন শিশুটির হাত-পা বেঁধে বাথরুমে নিয়ে পানিভর্তি বালতিতে মাথা ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ডাকাতির নাটক সাজান সাবরিন। ঘরের আসবাবপত্র এলোমেলো করে তিনি মুঠোফোনে স্বামীর কাছে ডাকাতির মিথ্যা তথ্য জানান। ঘটনার পর নিহত সাইফের দাদা সরোয়ার হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।
বর্ণান্ধতা কী, কাদের ঝুঁকি বেশি
এ ঘটনায় পুলিশের সন্দেহ হলে সাবরিন নাহারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি সাইফকে হত্যার কথা স্বীকার করেন। পরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রতীমা রানী তরফদার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। রায় ঘোষণার পর দণ্ডিত সাবরিন নাহারকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জামায়াতের কাছে বারবার গিয়েও মেলেনি, শিবিরকর্মীকে চাকরি দিলেন শাহে আলম
জাতীয় -
২
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
জাতীয় -
৩
পরীমনির বিরুদ্ধে যে কারণে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন -
৪
দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
জাতীয় -
৫
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
জাতীয় -
৬
রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প
জাতীয় -
৭
হামজাবিহীন একাদশে বিশ্বনাথকে স্ট্রাইকার বানালেন ডুলি!
খেলাধুলা -
৮
গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, বহিষ্কার ৯ শিক্ষার্থী
জাতীয় -
৯
আ.লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জাতীয় -
১০
বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি
জাতীয় -
১১
সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে বাবাকে শেষবার দেখলেন মেয়ে
জাতীয় -
১২
পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
জাতীয় -
১৩
জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির
জাতীয় -
১৪
দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী
জাতীয় -
১৫
সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন