ডেমোক্র্যাটদের জয়ের পর মার্কিন ডলারের দরপতন
গণমাধ্যম ডেক্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর বড় ধরনের দরপতন হয়েছে মার্কিন ডলারের। দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কায় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। বুধবার (৪ নভেম্বর) ডলারের মূল্য এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ৬টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান পরিমাপকারী ডলার সূচক এক মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। বিপরীতে ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ব্রিটিশ পাউন্ড ও ইউরো। জাপানি ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতেও দর হারিয়েছে মার্কিন মুদ্রা। রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা সাধারণত এসব মুদ্রার দিকে ঝোঁকেন।
আদালতে উচ্ছৃঙ্খল পরীমনি
এদিকে মার্কিন সরকারি বন্ডের সুদহারও কমেছে। ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৪ দশমিক ৭ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৯১৮ শতাংশে এবং দুই বছর মেয়াদি বন্ডের সুদহার ৩ দশমিক ৭ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৫৯৭ শতাংশে দাঁড়িয়েছে। বন্ডের দাম বাড়লে সাধারণত সুদহার কমে।
বাজার বিশ্লেষকদের মতে, নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে মার্কিন ট্রেজারি বন্ড ও স্বর্ণের দিকে ঝুঁকছেন। স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ডলার ছাড়িয়েছে।
এআই খাতে কঠোর নিয়ন্ত্রণের আশঙ্কায় এ খাতের শেয়ারেও চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস এআই কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়াতে পারে। এতে প্রযুক্তি খাতে বিনিয়োগ ও ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ইউরোপের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লন্ডন, জার্মানি, ফ্রান্স ও ইতালির প্রধান সূচক বেড়েছে। ব্যাংক ও পরিচ্ছন্ন জ্বালানি খাতের শেয়ারগুলোও ঊর্ধ্বমুখী ছিল।
বিশ্লেষকেরা বলছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলালেও বাণিজ্যনীতি, শুল্ক, পররাষ্ট্রনীতি ও বিদ্যমান বিধিবিধানের মাধ্যমে ট্রাম্পের বাজারে প্রভাব রাখার সুযোগ থাকবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু
জাতীয় -
২
মার্কিন ও জাপানি ব্র্যান্ডের ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরি হচ্ছিল রাজশাহীর এক বাড়িতে
জাতীয় -
৩
আদালতে উচ্ছৃঙ্খল পরীমনি
জাতীয় -
৪
সামান্তার রাজনৈতিক জার্নি অনেক বাকি: তাসনিম জারা
জাতীয় -
৫
রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
জাতীয় -
৬
দুর্গম সীমান্তে সাপের কামড়ে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো চট্টগ্রাম সিএমএইচে
জাতীয় -
৭
ভাঙা সাঁকোই ৮ গ্রামের মানুষের একমাত্র ভরসা, ঝুঁকি নিয়ে নদী পারাপার
জাতীয় -
৮
আমরা তিন পয়েন্ট পেয়েছি যার ‘যোগ্য’ ছিলাম: ডুলি
জাতীয় -
৯
তৈরি পোশাকশিল্প শুধু একটি খাত নয়, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন
জাতীয় -
১০
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া সমাপ্ত
জাতীয় -
১১
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
খেলাধুলা -
১২
বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প উপস্থাপন
জাতীয় -
১৩
‘ওর কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই’
জাতীয় -
১৪
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী
জাতীয় -
১৫
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত; আটক ৩
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন