|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘তথ্য মেলা’ আয়োজনের উদ্যোগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:১১ পিএম
২৮৫ পঠিত
তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘তথ্য মেলা’ আয়োজনের উদ্যোগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। এ উদ্যোগ বাস্তবায়নে এনজিওগুলোর সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে বুধবার (৪ নভেম্বর) মতবিনিময় সভা করেছে কমিশন। এদিন বেলা ১১ট...

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। এ উদ্যোগ বাস্তবায়নে এনজিওগুলোর সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে বুধবার (৪ নভেম্বর) মতবিনিময় সভা করেছে কমিশন।

এদিন বেলা ১১টায় তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান, তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন এবং কমিশনের সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা, কর্মপরিধি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এনজিওগুলোর সম্ভাব্য সহযোগিতা, অংশগ্রহণ ও বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।

তথ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অধিকারবিষয়ক স্টল স্থাপন, এ বিষয়ে প্রকাশনা, পোস্টার, লিফলেট ও বুকলেট প্রদর্শন এবং ভিডিও, নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তথ্য চেয়ে আবেদন করার পদ্ধতি ও আবেদন ফরম পূরণে ব্যবহারিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আপিল ও অভিযোগ দাখিলের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার মাধ্যমে তথ্য অধিকার চর্চাকে আরও সহজ ও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ তথ্য মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স