|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিশ্ববাজারে বাড়ল রুপাসহ ৩ ধাতুর দাম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯ পিএম
৪০৬ পঠিত
বিশ্ববাজারে বাড়ল রুপাসহ ৩ ধাতুর দাম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম বেড়েছে। বুধবার (৪ নভেম্বর) স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫১ ডলার ৯৪ সেন্টে পৌঁছেছে। একই সময়ে প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৬৬ ডলার ৩০ সেন্ট হয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ধাতুটির দাম ৬ দশমি...

বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম বেড়েছে। বুধবার (৪ নভেম্বর) স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫১ ডলার ৯৪ সেন্টে পৌঁছেছে।

একই সময়ে প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৬৬ ডলার ৩০ সেন্ট হয়েছে।

অন্যদিকে প্যালাডিয়ামের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ধাতুটির দাম ৬ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯৯১ ডলার ৩৯ সেন্টে দাঁড়িয়েছে।

মূল্যবান ধাতুর বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ ডলার ৮০ সেন্টে পৌঁছায়।

সূত্র: রয়টার্স 

সূত্র: কালবেলা