|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কানাডায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ পিএম
২৭৭ পঠিত
কানাডায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল কানাডা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) কানাডার টরন্টো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।  কানাডা যুবদলের সংগঠক সুহেলুজ্জামান খান সুহেলের সভাপতিত্বে এবং রাশেদুজ্জামান রাহেলের স...

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল কানাডা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) কানাডার টরন্টো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। 

কানাডা যুবদলের সংগঠক সুহেলুজ্জামান খান সুহেলের সভাপতিত্বে এবং রাশেদুজ্জামান রাহেলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা বিএনপি পশ্চিমের সভাপতি আহাদ খন্দকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কানাডা যুবদলের সাবেক সভাপতি জাকির খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী, সহসভাপতি এজাজ খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রণি, রিমন ইসলাম এবং কানাডা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে আহাদ খন্দকার বলেন, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে কানাডা যুবদল সোচ্চার ভূমিকা পালন করেছে। প্রতিটি কর্মসূচিতে তাদের সরব উপস্থিতি ছিল। দীর্ঘদিন ধরে যারা সংগঠনের জন্য কাজ করছেন, তাদের মূল্যায়ন করা এখন সময়ের দাবি। তিনি দ্রুত একটি প্রস্তাবিত কমিটি কেন্দ্রে পাঠিয়ে অনুমোদনের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা জাকির খান বলেন, যুবদল মূল দলের ভ্যানগার্ড হিসেবে কাজ করে। দীর্ঘদিন ধরে কানাডায় যুবদলের কোনো কমিটি নেই। যারা বেশ কয়েক বছর ধরে সংগঠনের জন্য কাজ করছেন, তাদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করা প্রয়োজন। 

তিনি আরও বলেন, কানাডা বিএনপি যে কমিটি কেন্দ্রে পাঠাবে, কেন্দ্রীয় নেতৃত্বের উচিত সেটি অনুমোদন করা।

এছাড়া বক্তারা দেশে ও প্রবাসে বিগত আন্দোলন-সংগ্রামে যুবদলের অবদানের কথা তুলে ধরেন।

সভায় যুবদলের পক্ষে বক্তব্য দেন- জালাল হাওলাদার, সাকিব আল কারিম, লুৎফুর রহমান জনি, বাবলু চৌধুরী, তোফায়েল চৌধুরী, আল আমিন আহমেদ, আবিদ হোসেইন, মামুন আহমেদ, তাজ চৌধুরী, হামিদ আহমেদ, জিয়ান আহমেদ, রাসেল আহমেদ, হাসান আহমেদ, সাদিকুর রহমান, তানজিলুর রহমান, মুজাহিদ আল মাসুর, রাহাত আহমেদ , মনির হোসেন, সুহেল আহমদ ও মো. ইউনুসসহ আরও অনেকে।

যুবদল নেতারা তাদের বক্তব্যে বিএনপির সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা কানাডায় বছরের পর বছর ধরে দলের জন্য কাজ করছেন, যুবদলকে সুসংগঠিত করেছেন এবং ফ্যাসিস্ট সরকারের সময় প্রবাসীদের মধ্যে জনমত গঠনে ভূমিকা রেখেছেন, তাদের মধ্য থেকেই সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। তারা আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অনেক নতুন মুখের আগমন ঘটেছে। এ বিষয়ে দলীয় নেতৃত্বকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন টরন্টো বিএনপির সভাপতি মইন চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কানাডা বিএনপি নেতা সাহিদুর রহমান, অন্টারিও বিএনপির সভাপতি ইমন চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব, প্রচার সম্পাদক বেলাল আহমেদ, যুগ্ম সম্পাদক নাইম চৌধুরী এবং টরন্টো সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: কালবেলা