|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শাড়ি নয়, করসেট আর সাটিন স্কার্টে নুসরাতের নজরকাড়া গ্ল্যামার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম
৩৪৬ পঠিত
শাড়ি নয়, করসেট আর সাটিন স্কার্টে নুসরাতের নজরকাড়া গ্ল্যামার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফ্যাশনে গ্ল্যামার আর আভিজাত্য একসঙ্গে ফুটিয়ে তুলতে জানেন নুসরাত জাহান। এবার মভ পিঙ্ক রঙের নজরকাড়া সাজে ধরা দিলেন অভিনেত্রী। ভারী কাজের করসেট টপ, ঝলমলে সাটিন স্কার্ট আর পরিমিত মেকআপে তাঁর পুরো লুকেই রয়েছে রাজকীয় আমেজ।

ফ্যাশনে গ্ল্যামার আর আভিজাত্য একসঙ্গে ফুটিয়ে তুলতে জানেন নুসরাত জাহান। এবার মভ পিঙ্ক রঙের নজরকাড়া সাজে ধরা দিলেন অভিনেত্রী। ভারী কাজের করসেট টপ, ঝলমলে সাটিন স্কার্ট আর পরিমিত মেকআপে তাঁর পুরো লুকেই রয়েছে রাজকীয় আমেজ।

ছবিতে নুসরাতকে দেখা গেছে মভ পিঙ্ক রঙের এমব্রয়ডারি করা স্ট্র্যাপলেস করসেট টপে। টপটির সুইটহার্ট নেকলাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিটিং লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।
পুরো পোশাজুড়ে গোলাপি ও সোনালি সুতার সূক্ষ্ম কারুকাজ, সঙ্গে ছোট ছোট ঝলমলে অলংকরণ। নিচে একই রঙের ফ্লোয়ি সাটিন স্কার্ট।
কোমরের কাছে কাপড়ের ভাঁজ ও ড্রেপিং স্কার্টটিতে এনেছে বাড়তি আভিজাত্য। দুই হাতের ওপর আলগাভাবে জড়িয়ে রাখা একই রঙের কাপড় পুরো সাজে যোগ করেছে কোমলতা।
অ্যাকসেসরিজেও বাড়াবাড়ি করেননি নুসরাত। গলায় পরেছেন সূক্ষ্ম নকশার একাধিক গোল্ড চেইন, কানে ছোট দুল, হাতে সরু ব্রেসলেট ও আংটি। পোশাকের ভারী কাজের সঙ্গে এই হালকা গয়নার সমন্বয় বেশ মানানসই।
মেকআপে ছিল সফট গ্ল্যাম লুক। ত্বকে উজ্জ্বল ও ডিউই বেস, গালে গোলাপি ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া। চোখে হালকা শিমারি আইশ্যাডো, আইলাইনার ও ঘন পাপড়ি। মেকআপে ছিল সফট গ্ল্যাম লুক। ত্বকে উজ্জ্বল ও ডিউই বেস, গালে গোলাপি ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া। চোখে হালকা শিমারি আইশ্যাডো, আইলাইনার ও ঘন পাপড়ি।
ঠোঁটে পিঙ্কিশ ন্যুড লিপস্টিক পুরো সাজে এনেছে কোমলতা। চুল পেছনে পরিপাটি করে বাঁধা, ফলে মুখের গড়ন ও গয়না দুটিই স্পষ্ট হয়ে উঠেছে।
সব মিলিয়ে মভ পিঙ্কের একরঙা সাজে নুসরাত জাহানের উপস্থিতি বেশ নজরকাড়া। ভারী কারুকাজ, সাটিনের মসৃণ আভা আর ন্যাচারাল গ্ল্যাম মেকআপ। তিনের মেলবন্ধনে তৈরি হয়েছে আধুনিক অথচ রাজকীয় একটি লুক।

সূত্র: প্রথম আলো