|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাগেরহাটে ঢাকের বাজনায় প্রধানমন্ত্রীকে বরণ করে নিল মতুয়া সম্প্রদায়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
৩৪১ পঠিত
বাগেরহাটে ঢাকের বাজনায় প্রধানমন্ত্রীকে বরণ করে নিল মতুয়া সম্প্রদায়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাগেরহাটে ঢাকের বাজনা ও উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখা, তাকে শুভেচ্ছা জানানো এবং সম্মান প্রকাশ করতে স্থানীয় বাসিন্দারা নানা সাজে সুসজ্জিত দল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর আগমনের...

বাগেরহাটে ঢাকের বাজনা ও উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখা, তাকে শুভেচ্ছা জানানো এবং সম্মান প্রকাশ করতে স্থানীয় বাসিন্দারা নানা সাজে সুসজ্জিত দল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোল্লা থানা ও মাদারতলী এলাকা থেকে মানুষের ঢল নামে। মতুয়া সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়সহ দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই আয়োজনে অংশ নেন। ঢাকের বাদ্য ও আনন্দ-উচ্ছ্বাসে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সমাবেশে উপস্থিত নারী-পুরুষদের অনেকেই জানান, এর আগে তাদের কখনো প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ হয়নি। এবার কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। তাকে শুভেচ্ছা জানানো এবং নিজেদের অনুভূতি প্রকাশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

এ সময় মতুয়া সম্প্রদায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর প্রতি তাদের শ্রদ্ধা, শুভকামনা ও ভালোবাসা প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে আশীর্বাদ ও শুভকামনা কামনা করেন তারা।

উল্লেখ্য, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঢাকের বাজনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে প্রধানমন্ত্রীকে ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সূত্র: কালবেলা