চট্টগ্রামে শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগকে বরই খাওয়ানোর প্রলোভনে পরিত্যক্ত ঘরে নিয়ে হত্যার দায়ে মো. ইমন হোসেন (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় আট বছর পর ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১’র বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ কালবেলাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত ইমন হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ পশ্চিমপাড়া রব চৌকিদার মাঝির বাড়ির আব্দুল করিমের ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ দুপুরে পতেঙ্গার খালপাড় এলাকায় খেলছিল শিশু সোহাগ। এ সময় রিকশাচালক ইমন তাকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া ঘরে নিয়ে যান। সেখানে ৫০ টাকা দিয়ে শিশুটিকে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করেন। এতে সোহাগ বাধা দিয়ে চিৎকার করলে এবং পালানোর চেষ্টা করলে ইট দিয়ে তার মাথা ও কপালে আঘাত করেন ইমন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
সন্ধ্যায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পরিত্যক্ত ঘর থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন। মরদেহের পাশে পাওয়া যায় রক্তমাখা ইট। পাঁচ বছর বয়সী এক শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইমনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত সোহাগের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরবর্তী সময়ে ২০১৯ সালের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘পারবে তুমিও’র স্বপ্নপূরণে রবি বোলার হান্ট খুঁজে পেল ২১ বোলার
জাতীয় -
২
জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে
জাতীয় -
৩
পাঠকের ছবি (৫ নভেম্বর ২০২৬)
জাতীয় -
৪
পালংশাক খেতে ভালো লাগে না? শরীরে আয়রন বাড়াতে পাতে যা খাবেন
লাইফস্টাইল -
৫
রোনালদোকে যথাযথ স্বীকৃতি দিতে চায় পর্তুগাল
খেলাধুলা -
৬
অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত
জাতীয় -
৭
ভ্যান্সকে ‘হেরে যাওয়া জুয়াড়ি’ বলে কটাক্ষ ইরানের স্পিকারের
জাতীয় -
৮
ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন ২ আন্তঃনগর ট্রেন
জাতীয় -
৯
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ১ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী
জাতীয় -
১০
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব
জাতীয় -
১১
নেতানিয়াহুর জন্য ধাক্কা, প্রধানমন্ত্রী পদে সুপারিশ করল না মিত্র দল
জাতীয় -
১২
শ্রমিক আন্দোলনে ব্যতিক্রম নারায়ণগঞ্জ-৩
জাতীয় -
১৩
ইরানের তেল নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, মার্কিন নিষেধাজ্ঞায় চণ্ডীগড়ের দম্পতি
জাতীয় -
১৪
এশিয়া কাপ: আফগানদের সাথে পেরে উঠল না বাংলাদেশ
জাতীয় -
১৫
তুই আমার গায়ে হাত দিছোস কেন...সাংবাদিককে পরীমণি
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন