|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ পিএম
৩১৩ পঠিত
ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফিনল্যান্ডের বিমান সংস্থা ফিনএয়ারের পরিচালিত দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে পরবর্তী তল্লাশিতে হুমকিগুলো ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। এয়ারলাইনটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হেল...

ফিনল্যান্ডের বিমান সংস্থা ফিনএয়ারের পরিচালিত দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে পরবর্তী তল্লাশিতে হুমকিগুলো ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এয়ারলাইনটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী এওয়াই১৭৬১ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে নির্ধারিত সময়েই রোমে অবতরণ করে। এ সময় ইতালির যুদ্ধবিমান ফ্লাইটটিকে পাহারা দিয়ে নিয়ে আসে।

ফিনএয়ারের যোগাযোগ ব্যবস্থাপক স্তিনা তুউনানেন জানান, বিমানটি অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ সেটির কাছে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় পাইলট যাত্রীদের বোমা হামলার হুমকির বিষয়টি জানান। তবে বিমানে সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

এ ছাড়া ফিনএয়ারের হয়ে জেটটাইম পরিচালিত হেলসিঙ্কি-ভিয়েনা রুটের আরেকটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে এ হুমকিটিও ভিত্তিহীন ছিল বলে জানান তুউনানেন।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিমান সংস্থাটির নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হয়।

তুউনানেন আরও জানান, গত এক সপ্তাহে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমানবন্দর ও একাধিক বিমান সংস্থার বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স