|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩৪ পিএম
১৬৯ পঠিত
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অননুমোদিত নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করার সময় পৃথক দ...
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অননুমোদিত নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করার সময় পৃথক দুটি ঘটনায় এসব জাহাজে আগুন লাগে। আইআরজিসির বিবৃতি অনুযায়ী, একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণে একটি নৌপথ দিয়ে অতিক্রমের চেষ্টা করার সময় মাইনে আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। অন্যদিকে, প্রণালির পূর্বাঞ্চলে নির্ধারিত নৌপথ দিয়ে বের হওয়ার সময় আরেকটি সুপারট্যাংকারে আগুন লাগে। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে একটি টাগবোট ওই জাহাজের কাছে গেলে সেটিতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, জাহাজগুলোর নাম ও জাতীয়তা কী এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি। ইরানের দেওয়া এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে। দেশটির দাবি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ড্রোন দুটির নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা কিংবা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।   সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স