বড় বাজারের জন্মের ইতিহাস জড়িয়ে যে নীলকুঠিতে
গণমাধ্যম ডেক্স
বেরিয়ে গেছে কঙ্কাল, সেই কঙ্কালের হাড়গুলোও যেন ভাঙা—ঠিক এমনই অবস্থায় আছে শতাব্দীর স্মৃতিবিজড়িত চার্লির নীলকুঠি।
খুলনা বড় বাজারের পাশে রেলওয়ে হাসপাতাল সড়কে বনজঙ্গলে ঘেরা একটি জীর্ণ দালান দাঁড়িয়ে আছে। সব দেয়াল ভেঙে গেছে, সিঁড়িগুলো সম্পূর্ণ ধসে পড়েছে। কেবল ইস্পাতের পিলারের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের অবশিষ্টাংশ। শতাব্দীপ্রাচীন কঙ্কালসার ভবনটি খুলনা অঞ্চলের প্রথম পাকা দালান, যা স্থানীয় সাধারণ মানুষের কাছে এখন ‘ভূতের বাড়ি’ নামেই বেশি পরিচিত।
খুলনা ইনস্টিটিউটের তথ্যমতে, নীলকর চার্লি ১৭৮৬ সালে ভৈরব নদের তীরে ৪৩ শতাংশ জমির ওপর এই নীলকুঠি স্থাপন করেন। ইট, চুন-সুরকি, লোহার খাম, কাঠের পাটাতন ও মাটির টালি দিয়ে দোতলা বাড়িটি তৈরি হয়েছিল। ওপরতলায় তিনটি ও নিচতলায় চারটি কামরা এবং সামনে ছিল খোলা বারান্দা। নদের তীরে চার্লির গড়া সেই হাটই কালক্রমে ‘সাহেবের বাজার’ হয়ে আজকের ‘বড় বাজার’ নামে পরিচিতি পেয়েছে। বড় বাজারের জন্মের সুদীর্ঘ ইতিহাসের সঙ্গে এই নীলকুঠি অঙ্গাঙ্গিভাবে জড়িত।
১৮৮৪ সালে খুলনায় রেলপথ স্থাপিত হলে বাড়িটিকে ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অ্যান্ড রেলওয়ে কোম্পানির কার্যালয় বানায় তৎকালীন ব্রিটিশ সরকার। দেশভাগের পর এটি নেভিগেশনের প্রধান অফিস হিসেবে ব্যবহৃত হয়। ১৯৭১ সালের পর বিআইডব্লিউটিসি ৯৯ বছরের লিজ নিয়ে একে আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে। অবশেষে ২০০১ সালে ঐতিহাসিক ভবনটিকে পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে এর রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব বর্তায় রেলওয়ে কর্তৃপক্ষের ওপর।
কিন্তু দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি এখন একদম ধ্বংসপ্রায়। হঠাৎ দেখলে এটি যে একটি প্রাচীন ভবন, তা বোঝার কোনো উপায় নেই। স্থানীয় লোকজন জানান, নজরদারির অভাবে রাতের আঁধারে ভবনটি থেকে ইট, লোহা ও ছাদের টালি নিয়মিত চুরি হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করা ছাড়া আর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। নির্জন এই স্থান এখন মাদকসেবী ও অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে।
একই রুগ্ণ দশা বড় বাজারের শতবর্ষী মাড়োয়ারি দালানগুলোরও। ওয়েস্ট মেকট রোডের দুই পাশে দাঁড়িয়ে থাকা এসব ভবন এখনো মাড়োয়ারি ব্যবসায়ীদের সোনালি অতীতের স্মৃতি বহন করছে। কিন্তু উপযুক্ত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এগুলোও এখন জীর্ণশীর্ণ। ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া জরুরি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
সারাবাংলা -
২
৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি
অর্থনীতি -
৩
বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
খেলাধুলা -
৪
রাজধানীতে পৃথক অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
জাতীয় -
৫
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন
জাতীয় -
৬
‘তোমার মেয়েকে মেরে ফেলেছি’, শাশুড়িকে ফোন করে যুবকের আত্মসমর্পণ
জাতীয় -
৭
দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয় -
৮
ঢাবির ভর্তি আবেদন ও পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা
জাতীয় -
৯
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি
জাতীয় -
১০
মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার
জাতীয় -
১১
মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
১২
জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়
জাতীয় -
১৩
পানি-তেলে তৈরি রঙিন আলোয় ঘর সাজান নতুন কায়দায়!
লাইফস্টাইল -
১৪
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
অর্থনীতি -
১৫
নন্দন পার্কের ৮৮তম বোর্ড সভা অনুষ্ঠিত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন