ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা
গণমাধ্যম ডেক্স
গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরিকে (২৭) বাসা থেকে ডেকে নিয়ে বাইরে যান আহমেদ শাহরিয়ার রেজা দীপ (২৩)। এরপর তাঁরা দুজন ও ওই তরুণী একসঙ্গে গ্যারেজে যান এবং মোটরসাইকেলের কাজ করান। সেদিন সন্ধ্যায় তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যানকসে যান এবং রাতে উত্তরায় একটি রেস্তোরাঁয় গিয়ে বিয়ার পান করেন। একপর্যায়ে ওই তরুণী বাসায় চলে যান। পরে রাত ১২টা ৪০ মিনিটে সাউরি ও দীপ টঙ্গী মাজার বস্তিতে পৌঁছান। তাঁরা মাজার বস্তির ভেতর দিয়ে তুরাগ নদের তীরবর্তী একটি মাঠে যান। সেখানে কিছু লোকজনকে দেখে তাঁরা দুজন আলাদা হয়ে যান।
আজ বৃহস্পতিবার তাহসিফ সাউরি হত্যা মামলায় শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডে চান মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গীর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। দুই দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ এসব তথ্য জানান বলে আজকের রিমান্ড আবেদনে বলা হয়।
নতুন করে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা প্রসঙ্গে আবেদনে বলা হয়, শাহরিয়ার রেজা দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এগুলো যাচাই করে দেখা হচ্ছে। তবে আসামি একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, ভুক্তভোগী ও আসামিদের ঘোরাফেরাসহ খাওয়াদাওয়া এবং সিসিটিভি ফুটেজ ও মোবাইল কললিস্ট পর্যালোচনা করে দেখা যায়, মৃত্যুর আগে তাহসিফ সাউরিকে শেষ দীপ ও ওই তরুণীর সঙ্গে দেখা গেছে। তাঁরা কোনো না কোনোভাবে এই মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে দীপকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। কারণ, জামিনে তিনি মুক্তি পেলে পালিয়ে গিয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন বলে আশঙ্কা রয়েছে। আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
তবে রিমান্ড বাতিল চেয়ে দীপের আইনজীবী আদালতকে বলেন, ভুক্তভোগীর মৃত্যুর সঙ্গে তাঁর মক্কেলের কোনো সম্পর্ক নেই। তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তিনি নির্দোষ। বারবার তাঁকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, এ ঘটনার সঙ্গে আসামি দীপের সংশ্লিষ্টতা আছে। কিন্তু আসামি অত্যন্ত চতুরতার সঙ্গে জিজ্ঞাসাবাদে সব তথ্য এড়িয়ে যাচ্ছেন। শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) যখন পালিয়ে যান, তাহসিফ সাউরি সেই ভিডিও দুপুর ১২টার পরেই প্রচার করেন; যে কারণে মানুষ জানতে পারে স্বৈরাচারী হাসিনা পালিয়েছেন। তিনি যদি ভিডিও না করতেন, হাসিনার এই পালানোর দৃশ্য অজানা থাকত। তাহসিফ সাউরিকে হত্যার ঘটনায় অন্য কোনো ইন্ধন আছে কি না, অন্য কোনো কিছু জড়িত আছে কি না, সেই রহস্য উন্মোচনের জন্য, হত্যার কারণ জানার জন্য দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়া দরকার।
এই রিমান্ড আবেদনের শুনানি শেষে তাহসিফ সাউরির ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের নতুন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভাঙা সাঁকোই ৮ গ্রামের মানুষের একমাত্র ভরসা, ঝুঁকি নিয়ে নদী পারাপার
জাতীয় -
২
আমরা তিন পয়েন্ট পেয়েছি যার ‘যোগ্য’ ছিলাম: ডুলি
জাতীয় -
৩
তৈরি পোশাকশিল্প শুধু একটি খাত নয়, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন
জাতীয় -
৪
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া সমাপ্ত
জাতীয় -
৫
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
খেলাধুলা -
৬
বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প উপস্থাপন
জাতীয় -
৭
‘ওর কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই’
জাতীয় -
৮
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী
জাতীয় -
৯
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত; আটক ৩
জাতীয় -
১০
রোনালদোর বিদায়ের নেপথ্যে কী
জাতীয় -
১১
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩১ বার
জাতীয় -
১২
প্রিসাইজ পেটল্যাবের এক বছর পূর্ণ, চালু হলো মোবাইল অ্যাপ
জাতীয় -
১৩
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
সারাবাংলা -
১৪
জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি, একে একে এনসিপি ছাড়ছেন নেত্রীরা
জাতীয় -
১৫
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স: সেরা ১০ দলকে পুরস্কৃত করল রবি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন