ডেমরা থানা কৃষকদলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
গণমাধ্যম ডেক্স
রাজধানীর ডেমরা থানা কৃষকদলের সদস্য সচিব মো. মমিনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গত ৪ নভেম্বর করা ওই জিডিতে হুমকিদাতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মমিন। জিডি সূত্রে জানা যায়, ৪ নভেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে ডেমরা থানার মহাকাশ রোডে নিজ বাসায় অবস্থান করছিলেন মো. মমিন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। কলকারী অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে কয়েকজন সহযোগীসহ তার বাসার নিচে অবস্থান করছেন বলে জানান। একই সঙ্গে তাকে বাসা থেকে নিচে নেমে আসতে বলেন। জিডিতে মমিন উল্লেখ করেন, নিচে না নামলে পরে সময়ে সুযোগ বুঝে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। এ ঘটনায় মমিন ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় তাদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে, মমিনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাতেই ডেমরার বড় ভাংগা এলাকায় বিক্ষোভ মিছিল করেন থানা কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে কয়েক শ নেতাকর্মী অংশ নেন। তারা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। মমিন হুমকিদাতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, মো. মমিনের করা সাধারণ ডায়েরির বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সামান্তার রাজনৈতিক জার্নি অনেক বাকি: তাসনিম জারা
জাতীয় -
২
রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
জাতীয় -
৩
দুর্গম সীমান্তে সাপের কামড়ে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো চট্টগ্রাম সিএমএইচে
জাতীয় -
৪
ভাঙা সাঁকোই ৮ গ্রামের মানুষের একমাত্র ভরসা, ঝুঁকি নিয়ে নদী পারাপার
জাতীয় -
৫
আমরা তিন পয়েন্ট পেয়েছি যার ‘যোগ্য’ ছিলাম: ডুলি
জাতীয় -
৬
তৈরি পোশাকশিল্প শুধু একটি খাত নয়, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন
জাতীয় -
৭
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া সমাপ্ত
জাতীয় -
৮
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
খেলাধুলা -
৯
বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প উপস্থাপন
জাতীয় -
১০
‘ওর কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই’
জাতীয় -
১১
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী
জাতীয় -
১২
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত; আটক ৩
জাতীয় -
১৩
রোনালদোর বিদায়ের নেপথ্যে কী
জাতীয় -
১৪
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩১ বার
জাতীয় -
১৫
প্রিসাইজ পেটল্যাবের এক বছর পূর্ণ, চালু হলো মোবাইল অ্যাপ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন