|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
২৮৬ পঠিত
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ হয়। রাত ১০টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, হাতিরঝিল থানার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক...

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ হয়।

রাত ১০টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি জানান, হাতিরঝিল থানার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ আহতের সংবাদ পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে হাতিরঝিল থানার একাধিক টিম উপস্থিত রয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স