শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে
গণমাধ্যম ডেক্স
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অনুমতি না দিলে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগও বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। এ সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এআই ব্যবহারে পরোক্ষভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) গুগল জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসকেরা অনুমতি না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টে গুগলের এআইয়ের সুবিধা ও সার্চ ইঞ্জিন—দুটিই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য এআইয়ের সুবিধা চালু না করলে তারা গুগল সার্চও ব্যবহার করতে পারবে না।
এআই চালু না করলে সার্চও বন্ধ
গুগলের শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ক্রিস ফিলিপস এক ব্লগ পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন শ্রেণিকক্ষে এআই ব্যবহারের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য নতুন নিয়ন্ত্রণব্যবস্থা চালু করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য গুগলের জেমিনাই চ্যাটবট, জেমিনাই নোটবুক ও গুগল ক্লাসরুমে জেমিনাই ব্যবহারের সুযোগ প্রশাসকেরা চালু করতে পারবেন। তবে এআইয়ের সুবিধা চালু না করলে গুগল সার্চও বন্ধ থাকবে।
‘সার্চের প্রভাব খাটিয়ে এআই ব্যবহারে চাপ’
হাজারো শিক্ষার্থীর জীবনে আলো ছড়িয়ে দেওয়া শিক্ষাগুরু শাহনাজ পারভীন | একজন শিক্ষক: প্রজন্মের কারিগর
গুগলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সাবেক চেয়ারম্যান লিনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এআই ব্যবহারে রাজি করাতে গুগল সার্চ ইঞ্জিনে নিজেদের প্রভাবশালী অবস্থানকে কাজে লাগাচ্ছে।
এআই ব্যবহারে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কিছু স্কুলে
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রশাসনিক অঞ্চল নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা পড়াশোনা ও বাড়ির কাজের জন্য ক্রমেই এআই ব্যবহার করছে। তবে এর ফলে সহজে উত্তর পাওয়ার প্রবণতা বাড়ছে, নকলের সুযোগ তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীদের নিজে চিন্তা করে শেখার অভ্যাস ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ রয়েছে। শিশুদের মস্তিষ্কের বিকাশে এআইয়ের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
‘শেখার চেয়ে পণ্যের প্রতি আনুগত্য তৈরিই লক্ষ্য’
শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন ফেয়ারপ্লের নির্বাহী পরিচালক জশ গোলিনও গুগলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, গুগল তাদের এআই পণ্য ব্যবহারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়ার চেষ্টা করছে, যা শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনতে পারে।
জশ গোলিনের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে গুগলের প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য শেখার পরিবেশ উন্নত করা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ মেয়াদে গুগলের পণ্যের প্রতি আনুগত্য তৈরি করা।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
তানিয়ার দোকান, অনেকের ভরসা
জাতীয় -
২
‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস
জাতীয় -
৩
কাজ করতে চাই, শুধু একটা সুযোগ দরকার
জাতীয় -
৪
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর
জাতীয় -
৫
হাজারো শিক্ষার্থীর জীবনে আলো ছড়িয়ে দেওয়া শিক্ষাগুরু শাহনাজ পারভীন | একজন শিক্ষক: প্রজন্মের কারিগর
জাতীয় -
৬
সহপাঠীরা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনানের লাশ
জাতীয় -
৭
ফেনী থেকে ছিনতাই করা কাভার্ড ভ্যান রাখা হয় কুমিল্লায়, মালামাল বিক্রি জামালপুরে
জাতীয় -
৮
চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, ডাব গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক
সারাবাংলা -
৯
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
আন্তর্জাতিক -
১০
জমকালো ইন্দো-ওয়েস্টার্ন লুকে আদ্রিজা
জাতীয় -
১১
চাইলেই কি যেকোনো মা অন্যের সন্তানকে দুধ দিতে পারেন?
জাতীয় -
১২
বরফ কীভাবে পানীয় ঠান্ডা করে
জাতীয় -
১৩
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জাতীয় -
১৪
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
আন্তর্জাতিক -
১৫
চাটমোহরের চাঁইয়ের হাট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন