|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ এএম
৩৭৪ পঠিত
বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। তবে ইরান যুদ্ধ প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় চলতি সপ্তাহে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমার পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে ক্ষতির মুখে পড়ার পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে, এমন প্রত্যাশা তৈরি হয়েছে বাজারে। এতে...
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। তবে ইরান যুদ্ধ প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় চলতি সপ্তাহে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমার পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে ক্ষতির মুখে পড়ার পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে, এমন প্রত্যাশা তৈরি হয়েছে বাজারে। এতে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তবে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দাম বাড়াকে কিছুটা সমর্থন দিচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় ০২টা ২২ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬২ ডলারে লেনদেন হয়। ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের নিরাপত্তা, এই দুই বিষয়ই আপাতত তেলের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে সাময়িক মূল্যবৃদ্ধি সত্ত্বেও সপ্তাহজুড়ে বড় দরপতনের আশঙ্কা কাটেনি। সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা