|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩৩ পিএম
৩৫৫ পঠিত
চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভাইনের পরিচিতি ছিল ‘ক্লিকি পন্টিং’ নামে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখেই তাঁকে এই নামে ডাকতেন অনেকে।

প্রতারণার কৌশলটা ছিল অভিনব। ব্যাটে বল না লাগলেও চুটকিতে তৈরি করতেন ব্যাটে বল লাগার শব্দ। সেই শব্দে বিভ্রান্ত হয়ে আম্পায়ারও আউট দিয়ে বসতেন। এমনই এক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। এবার সেই প্রতারণার শাস্তিও পেলেন তিনি।

৩৮ বছর বয়সী ডিভাইনকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ। শুধু তিনি নন, শাস্তি পেয়েছে তাঁর ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় দলও। আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে তৃতীয় বিভাগে। পাশাপাশি কেটে নেওয়া হয়েছে আগাম ৬০ পয়েন্ট। জরিমানা করা হয়েছে ৩০০ পাউন্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভাইনের পরিচিতি ছিল ‘ক্লিকি পন্টিং’ নামে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখেই তাঁকে এই নামে ডাকতেন অনেকে।

টিসাইড লাইভের বরাত দিয়ে স্কাই স্পোর্টস ও দ্য ইয়র্কশায়ার পোস্ট জানিয়েছে, ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিভাইন ক্রিকেট খেলতে পারবেন না। শুধু খেলাই নয়, এই সময়ে কোচিং, আম্পায়ারিং, স্কোরিং কিংবা কোনো জুনিয়র দলের সঙ্গেও কাজ করতে পারবেন না তিনি।

ঘটনার শুরু গত জুলাইয়ে। সল্টবার্নের দ্বিতীয় দলের হয়ে নর্টনের বিপক্ষে ম্যাচে স্লিপে ফিল্ডিং করছিলেন ডিভাইন। নর্টনের ব্যাটসম্যান নোমান শাবি অফ স্টাম্পের বাইরের একটি বলে ব্যাট চালিয়েও লাগাতে পারেননি। বল উইকেটকিপারের হাতে যাওয়ার ঠিক আগমুহূর্তে চুটকি বাজান ডিভাইন। শব্দটা এমনই ছিল, মনে হচ্ছিল ব্যাটের কানায় লেগেছে বল।

উইকেটকিপার জশ বোয়েস ক্যাচ ধরতেই জোরালো আবেদন করেন ফিল্ডাররা। আম্পায়ারও আঙুল তুলে দেন। কিন্তু ব্যাটসম্যানের দাবি ছিল, ব্যাটে বল লাগেনি।

ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় পুরো ঘটনার ভিডিও থেকে যায় ইসিবির প্লে ক্রিকেট ওয়েবসাইটে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, শুধু ওই ম্যাচেই নয়, এর আগেও একই কায়দায় কয়েকবার ব্যাটে বল লাগার শব্দ নকল করেছেন ডিভাইন।

সন্দেহ আরও বাড়িয়ে দেয় পরিসংখ্যান। গত মৌসুমে সল্টবার্নের হয়ে ১৩টি ম্যাচ খেলেছিলেন ডিভাইন। সেই ম্যাচগুলোতে উইকেটকিপার ক্যাচ নিয়েছেন ৩৯টি। অথচ ডিভাইন খেলেননি, এমন সাত ম্যাচে উইকেটকিপারের ক্যাচের সংখ্যা মাত্র পাঁচ।

বিশেষ করে ১৮ জুলাই শিলডন রেলওয়ের বিপক্ষে ম্যাচটি নজর কেড়েছিল। সেদিন উইকেটকিপার বোয়েস নিয়েছিলেন আটটি ক্যাচ। পুরুষদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে উইকেটকিপারের সর্বোচ্চ ক্যাচের রেকর্ড সাতটি। ফলে ডিভাইনকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়।

বিতর্কের মুখে সল্টবার্ন ক্লাব জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিভাইন তাদের হয়ে খেলতে পারবেন না। এরপর তদন্তে নামে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ। খেলোয়াড়দের সাক্ষাৎকার, লিখিত বক্তব্য এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শেষ হয় শাস্তিমূলক প্রক্রিয়া।

সূত্র: প্রথম আলো